রাজধানীর আগারগাঁওয়ে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (২২ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি হয়।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় মেলার আয়োজন করেছে। এবারের মেলায় অংশ নিচ্ছেন ৩৮০ জন উদ্যোক্তা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিরোনাম :
এসএমই পণ্য মেলায় ৩৮০ উদ্যোক্তা, উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ১১:১৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- 29
জনপ্রিয় সংবাদ





















