শিরোনাম :
পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও থমথমে পরিস্থিতি, আটক ৫, প্রত্যাহার হলেন ওসি শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা, বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ১ ডিসেম্বর থেকে, লটারি ১৫ ডিসেম্বর তিন ঘণ্টায় পৌঁছানোর মেগা প্রকল্প ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকের মজুরি নির্ধারণে নতুন জরিপ চায় সিপিডি শ্রমিক অসন্তোষে ধাক্কা, রপ্তানি আদেশে বড় পতন পোশাক খাতে জানুয়ারির রেকর্ডের পর স্বর্ণের দাম কেন ক্রমাগত কমছে ওয়ানডে দলে রদবদলের আভাস, অনিশ্চয়তায় সৌম্য, মোসাদ্দেক ও সোহান খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে মাঠে নামল বাংলাদেশ ব্যাংক

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। সীমান্তপথে চোরাচালানের মাধ্যমে আনা এসব অলিভ অয়েল ঢাকায় নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন এবং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদের উপস্থিতিতে মহাসড়ক এলাকায় ফুটপেট্রোল পরিচালনা করছিল। এ সময় কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়ি থেকে দুটি সাদা বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে পুলিশ বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করে। জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং জব্দ করা পণ্যের প্রকৃত মালিকানা নির্ধারণে অনুসন্ধান চলছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে মালামাল জব্দ করে সংরক্ষণে রাখা হয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ ও সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে নিয়মিত চেকপোস্ট ও ফুটপেট্রোল পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, জুয়া ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও থমথমে পরিস্থিতি, আটক ৫, প্রত্যাহার হলেন ওসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে মাঠে নামল বাংলাদেশ ব্যাংক

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল জব্দ

আপডেট সময় ০১:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬