শিরোনাম :
নড়াইলে বিএনপির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে হামলা, প্রাণ গেল দুই নেতার ঢাকায় ৫০ স্থানে এআই সিগন্যাল, দুই মাসে চালুর আশা প্রধানমন্ত্রীর দেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের অবদান ডিএনসিসি (উত্তর) প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ ৩৯ কারখানা ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার খবরে সংশয়, কী বলছে ইরান? রূপপুর থেকে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ, পারমাণবিক যুগে বাংলাদেশ জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে   মওলানা ভাসানীঃ শোষিত মানুষের অধিকার আদায়ের আপসহীন নেতা প্রেমের টানে কানাডা থেকে ভারতে প্রেমিকা, বিয়ে ভাঙল বয়সের জন্য

ভুরুঙ্গামারীতে ফার্মেসি কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঔষধ ব্যবসায়ী তথা ফার্মাসিস্টদের স্বার্থে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) ভুরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে ঐতিহাসিক জামতলা মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, বিসিডিএস ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম , উপজেলা শাখার সহ-সভাপতি মাহবুব হোসেন, পাইকেরছড়া ইউনিয়ন সভাপতি আব্দুল লতিফ ।

সারাদেশে একযোগে আয়োজিত এ মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি ঔষধ ব্যবসায়ীদের দায়িত্বশীলভাবে ঔষধ বিক্রি ও সংরক্ষণ এবং প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তারা আরো বলেন, এতদিন ধরে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ও বিসিডিএসের যৌথ উদ্যোগে এই কোর্স পরিচালিত হয়ে আসছে। এই সম্পৃক্ততা বাতিল করা হলে ওষুধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং অবৈধভাবে ওষুধ বিক্রির সুযোগ তৈরি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। তারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বহাল রাখার দাবি জানান।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঔষধ ব্যবসায়ী, ফার্মেসি মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

নড়াইলে বিএনপির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে হামলা, প্রাণ গেল দুই নেতার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রেমের টানে কানাডা থেকে ভারতে প্রেমিকা, বিয়ে ভাঙল বয়সের জন্য

১৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভুরুঙ্গামারীতে ফার্মেসি কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৬:৪৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬