ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জুলাই আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান ডিএমপি উপ-কমিশনার (মিডিয়া) আকতার হোসেন।
এদিকে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, সাঈদ খোকনকে জুলাই আন্দোলনে ধানমণ্ডি থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সে সময় এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেছিলেন, তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 



















