শিরোনাম :
তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান, ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক বললেন তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারতের কোনো আনুষ্ঠানিক শর্ত আসেনি: শামা ওবায়েদ মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী’ : আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ? চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট ৪ হাজার ২৮৪ ইউনিয়নে সাত বছরের বিচ্ছেদ ভুলে প্রিয়া রমনের কাছেই ফিরলেন রঞ্জিত নাশকতার পেছনে ৩৫ জন, যে তিন জেলায় তৈরি হচ্ছে ককটেল স্থগিত হলো পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের তৃতীয় সভা, নতুন তারিখ পরে

তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান, ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা

নিখোঁজ ইসরায়েলি পাইলট রন আরাদের সন্ধানে কয়েক দশক ধরে অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। এই অভিযানের অংশ হিসেবে দুই ইরানি কর্মকর্তাকে অপহরণ করা হয়েছিল। এর মধ্যে একজনকে কয়েক সপ্তাহ নির্যাতনের পর হত্যা করা হয়। অন্যজনকে নির্যাতনের পর দক্ষিণ আফ্রিকায় জীবিত অবস্থায় ফেলে আসা হয়। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

আরাদের নিখোঁজ হওয়ার সূত্রপাত

১৯৮৬ সালে লেবাননে বিমান হামলার সময় রন আরাদের যুদ্ধবিমানের একটি ক্ষেপণাস্ত্রে ত্রুটি দেখা দেয়। বাধ্য হয়ে তিনি বিমান থেকে বেরিয়ে আসেন। এরপর তাঁর ভাগ্যে কী ঘটেছিল, তা জানতে ইসরায়েল দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

ইস্তাম্বুল থেকে অপহরণ

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালের ডিসেম্বরে তুরস্কের ইস্তাম্বুল থেকে আলিরেজা আসগারিকে অপহরণ করে মোসাদ। তিনি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল। একসময় উপপ্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

তাকসিম এলাকার একটি হোটেলে ওঠার পর মোসাদের এজেন্টরা তাঁকে অপহরণ করেন। পরে আসগারির অবস্থান জানতে ইরান যোগাযোগ করলে ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে জানান, তাঁকে কয়েক সপ্তাহ ধরে নির্যাতন করা হয়েছিল। ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা ছিল, আরাদ সম্পর্কে তথ্য জানেন আসগারি। কিন্তু পরে মোসাদ বুঝতে পারে, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্যই নেই। তবুও তাঁকে হত্যা করে মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়া হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইরান নিজস্ব তদন্তে জানতে পারে, হোটেলকক্ষে ঢুকে আসগারিকে মাদক প্রয়োগ করে অপহরণ করা হয়েছিল। অপহরণে ব্যবহৃত একটি গাড়ি কৃষ্ণসাগরের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

দামেস্ক থেকে দ্বিতীয় অপহরণ

২০২১ সালে সিরিয়ার দামেস্ক থেকে আইআরজিসির আরেক কমান্ডার জেনারেল আবদুল্লাহ সাবেরিকে অপহরণ করে মোসাদ। সকালে দৌড়াতে বের হলে তাঁকে একটি ফ্রিজের বাক্সে ঢুকিয়ে চলন্ত ভ্যানে তোলা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের পর পরিচয় গোপন রাখতে তাঁকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জীবিত অবস্থায় ফেলে আসা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেরিও আরাদ সম্পর্কে কিছু জানতেন না।

ভিন্ন ধারণা ও নতুন অভিযোগ

ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যৌথ তদন্তে ধারণা করা হয়, রন আরাদ ১৯৮৮ সালে পূর্ব লেবাননের নবি চিত গ্রামে মারা যান। বিমান বিধ্বস্ত হওয়ার প্রায় দুই বছর পর সেখানে তাঁর মৃত্যু হয় বলে তদন্তকারীদের ধারণা। তাঁকে ওই গ্রামে আটকে রাখা হয়েছিল এবং পরে সেখানেই কবর দেওয়া হয় বলে মনে করা হয়।

তবে ইসরায়েলি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বিশ্বাস করে আসছিলেন, আরাদের নিখোঁজ হওয়ার বিষয়ে ইরান তথ্য জানে। ২০২৫ সালের ডিসেম্বরে ইসরায়েলি এজেন্টরা লেবাননের সাবেক নিরাপত্তা কর্মকর্তা আহমদ শুকরকে অপহরণ করেছে বলে অভিযোগ রয়েছে। একটি ব্যবসায়িক বৈঠকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর খোঁজ মেলেনি।

ইসরায়েলের ধারণা, ১৯৮৮ সালে নবি চিতের কাছে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত নিজের ভাইয়ের প্রতিশোধ নিতে আহমদ শুকর আরাদকে হত্যা করেছিলেন। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নবি চিতে হামলা

চলতি বছরের ৬ ও ৭ মার্চ নবি চিত গ্রামে ৪০টির বেশি বিমান হামলা চালায় ইসরায়েল। গ্রামটির একটি কবরস্থানে আরাদের মরদেহ রয়েছে, এমন ধারণা থেকেই এ হামলা চালানো হয়। এতে অন্তত ৪১ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন। তবে আরাদের মরদেহের সন্ধান মেলেনি।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের ২ মার্চ থেকে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৩৫৮ জন নিহত হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট আই, নিউইয়র্ক টাইমস

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান, ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

স্থগিত হলো পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের তৃতীয় সভা, নতুন তারিখ পরে

১৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান, ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা

আপডেট সময় ০৭:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬