শিরোনাম :
নড়াইলে বিএনপির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে হামলা, প্রাণ গেল দুই নেতার ঢাকায় ৫০ স্থানে এআই সিগন্যাল, দুই মাসে চালুর আশা প্রধানমন্ত্রীর দেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের অবদান ডিএনসিসি (উত্তর) প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ ৩৯ কারখানা ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার খবরে সংশয়, কী বলছে ইরান? রূপপুর থেকে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ, পারমাণবিক যুগে বাংলাদেশ জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে   মওলানা ভাসানীঃ শোষিত মানুষের অধিকার আদায়ের আপসহীন নেতা প্রেমের টানে কানাডা থেকে ভারতে প্রেমিকা, বিয়ে ভাঙল বয়সের জন্য

খাদ্যনিরাপত্তা নিশ্চিতে কৃষিজমি রক্ষা জরুরি

বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষিজমি আমাদের অস্তিত্বের ভিত্তি। এ জমি হারালে খাদ্যনিরাপত্তা, পরিবেশের ভারসাম্য ও কৃষিভিত্তিক সংস্কৃতি হুমকির মুখে পড়বে। খাদ্য উৎপাদন বাড়াতে হলে কৃষিজমি রক্ষা করতে হবে। দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি, অব্যবস্থাপনা, নগরায়ণ ও শিল্পায়নের চাপে প্রতিদিন অসংখ্য একর উর্বর কৃষিজমি নষ্ট হচ্ছে। আবাসিক, বাণিজ্যিক ও শিল্প ব্যবহারের জন্য এসব জমি হারাতে হচ্ছে। এতে একদিকে যেমন কৃষকের জীবিকা সংকটাপন্ন হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কৃষিজমি কমে গেলে খাদ্য উৎপাদনও কমে যায়। এতে ভবিষ্যতে খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হতে পারে। কৃষিজমি কমে যাওয়ার অন্যতম কারণ, জনসংখ্যার সঙ্গে গ্রামীণ ও শহুরে বসতি বৃদ্ধি। এই ক্রমবর্ধমান বসতির ফলে ফসলি জমি কমছে। শিল্পায়নের কারণে কৃষিজমি আরো কমছে। অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য শিল্পায়নের প্রয়োজনীয়তা রয়েছে। তবে তা কৃষিজমি রক্ষা করে পরিকল্পিতভাবে হচ্ছে কিনা, সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছর নদীভাঙনেও কৃষিজমি এবং বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বসতভিটা হারানো মানুষ অন্যত্র গিয়ে বাড়িঘর নির্মাণ করছে। এতেও কৃষিজমি কমছে। প্রতিবছর নদীভাঙন ঠেকাতে সরকার শত শত কোটি টাকা খরচ করলেও তা ঠেকাতে পারছে না। এখাতে দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের গল্প বছরের পর বছর ধরে চলে আসছে। সরকারের অর্থ নদীভাঙনের সাথে ভেসে যায়। এর কোনো প্রতিকার নেই। কৃষিখাত শুধু ধান-চালের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সাথে মৎস্যচাষ, ডেইরি, পোল্ট্রিও জড়িত। একটার সাথে আরেকটার সম্পর্ক রয়েছে। দেখা যায়, বসতি বা শিল্পায়ন করতে গিয়ে কৃষিজমিতো বটেই পুকুর ও জলাশয়ও ভরাট করা হচ্ছে। এতেও এসব খাতের উৎপাদন সংকুচিত হচ্ছে। দেশে খাদ্যসংকট না থাকলেও যে হারে কৃষিজমি কমছে, তাতে সংকট দেখা দিতে খুব বেশি সময় লাগবে না। এমনিতেই প্রতিবছর জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়ায় বন্যা, খরা, অনাবৃষ্টি, ঝড়-ঝঞ্ঝায় উল্লেখযোগ্য পরিমাণ খাদ্যশস্য নষ্ট হয়। এতে অনেক সময় উৎপাদনের লক্ষ্যমাত্রায় ঘাটতি দেখা দেয়। বলার অপেক্ষা রাখে না, যেকোনো একটি খাদ্যপণ্যের উৎপাদনে ঘাটতি দেখা দিলে দেশে হাহাকার তৈরি হয়। ভবিষ্যৎ প্রজন্মের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষিজমি আইনগতভাবে সংরক্ষণ জরুরি। দেশের খাদ্যনিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ রক্ষায় কৃষিজমি গুরুত্বপূর্ণ। তাই কৃষিভূমি সুরক্ষার জন্য আইন প্রণয়ন প্রয়োজন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

নড়াইলে বিএনপির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে হামলা, প্রাণ গেল দুই নেতার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রেমের টানে কানাডা থেকে ভারতে প্রেমিকা, বিয়ে ভাঙল বয়সের জন্য

১৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

খাদ্যনিরাপত্তা নিশ্চিতে কৃষিজমি রক্ষা জরুরি

আপডেট সময় ০৫:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬