শিরোনাম :
যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩ সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ নাহিদের জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আগুন-সহিংসতা ২১ জেলায়, প্রশ্নের মুখে নিরাপত্তা বাহিনীর ভূমিকা তিন মাসে বাড়ল ২০ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও থমথমে পরিস্থিতি, আটক ৫, প্রত্যাহার হলেন ওসি

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংঘর্ষ থেমেছে। তবে এলাকাজুড়ে এখনো থমথমে পরিস্থিতি। আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের মধ্যে। নতুন করে সংঘর্ষ ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় পৌর সদরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

রোববার সকাল থেকে পৌরসভার কয়েকটি এলাকায় দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে টহল দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা। এদিন নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

পাঁচজন কারাগারে

সংঘর্ষের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করেছে পুলিশ। রোববার ভোররাতে গোয়েন্দা পুলিশের অভিযানে তাঁরা ধরা পড়েন। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বেড়া থানার ওসি গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আটক ব্যক্তিরা হলেন বৃশালিখা মহল্লার মোখলেছুর রহমান (৫৫) ও রফিকুল ইসলাম (৪৫), সম্ভুপুর মহল্লার সালাম সরদার (৭১) এবং সাব্বির হোসেন (২৭) ও রাব্বি হাসান (২৩)। পুলিশের দাবি, তাঁরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক।

থানার ওসি প্রত্যাহার

সংঘর্ষের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে রাজশাহী রিজার্ভ রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, শনিবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এ আদেশ দেওয়া হয়। তাঁর ভাষ্য, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি; এলাকার পরিস্থিতি শান্ত এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ঘটনাস্থলের চিত্র

রোববার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কে ছড়িয়ে-ছিটিয়ে আছে ইট-পাটকেল। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে গাছের ডাল, বাঁশ ও টিন দিয়ে ব্যারিকেড দেওয়া। ভয়ে কেউ মুখ খুলতে চাইছেন না।

ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের তালিকা এখনো তৈরি করতে পারেনি পুলিশ ও স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা বলেন, আহত ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির পরিবেশ এখনো হয়নি। তবে পরিস্থিতি আগের চেয়ে ভালো।

ওসি গোলাম মোস্তফা বলেন, ‘গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

যেভাবে শুরু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে বিক্ষোভ মিছিল ও পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা শুরু হয়। ওই দিন সম্ভুপুর ও পায়না মহল্লার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। বৃশালিখায়ও একই দিন দুই পক্ষের সংঘর্ষ হয়। কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার মধ্যে শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িও রয়েছে।

শনিবার সকাল ১১টা থেকে ফের সংঘর্ষ শুরু হয়, থামে সন্ধ্যার পর। এতে অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত হাতিগড়া মহল্লার কিশোর জিসান (১৫)-কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার ও স্থানীয় বিএনপি নেতারা বৈঠক করেছেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আদমদীঘিতে পলিথিন বস্তা ব্যবহার করায় জরিমানা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও থমথমে পরিস্থিতি, আটক ৫, প্রত্যাহার হলেন ওসি

আপডেট সময় ০৭:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬