শিরোনাম :
সংলাপ কবে, কীভাবে? এখনও ঠিক হয়নি, এনসিপি-বৈঠকে জামায়াতের অসন্তোষ বিচার না হওয়া পর্যন্ত আ. লীগকে ধৈর্য ধরতে বললেন শফিকুর মজুরি ঘোষণার পর উত্তপ্ত সাভার-গাজীপুর, সংঘর্ষে আহত অন্তত ১৫ জন ঘরের মাটিতে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো ভোটাভুটিতে ঠিক হলো পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা  বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে প্রথমবার একসঙ্গে তিন বাহিনীর বিশেষ মহড়ায় প্রধানমন্ত্রী হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির

প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির

প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ব্রিফিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিমন্ত্রী। সেখানে রয়টার্সের একটি প্রতিবেদনের প্রসঙ্গ ওঠে, যাতে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা বলা হয়েছে।

এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, মনের জ্বালায় অর্থ খরচ করে লোক ভাড়া করে অনেক কিছুই লেখানো যায়। তাঁর ভাষ্য, আকাঙ্ক্ষা আর বাস্তবতা দুটি ভিন্ন বিষয়, আর এই পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরতে দেওয়া হবে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, কল্পনায় বা দুঃস্বপ্নে কেউ হয়তো ভাবতে পারেন যে তিনি হেঁটে বা বিমানে চড়ে বাংলাদেশে চলে আসছেন। কিন্তু তিনি কোনো সাধারণ যাত্রী নন। হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়েই কেবল তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। এটাই বাস্তবতা বলে মন্তব্য করেন তিনি।

ব্রিফিংয়ের শুরুতে আমন্ত্রিত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন প্রতিমন্ত্রী।

ব্রিফিংয়ে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়ার প্রায় ৬০টি মিশনের প্রধানেরা অংশ নেন। জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও ছিলেন। সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের নদ-নদীতে হারিয়ে যাচ্ছে সুস্বাদু বৈরালি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির

আপডেট সময় ১২:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬