নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টায় তাঁকে বহনকারী হেলিকপ্টারটি দ্বীপে অবতরণ করে।
সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে স্বর্ণদ্বীপে পৌঁছাতে সময় লেগেছে প্রায় এক ঘণ্টা।
সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’। এই মহড়ার চূড়ান্ত অনুশীলন সরাসরি প্রত্যক্ষ করবেন তিনি।
মহড়ায় অংশ নিচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট। অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী।
এর পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের একটি প্রদর্শনী ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।
মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলেই হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
নিজস্ব প্রতিবেদক 



















