শিরোনাম :
ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

অলিম্পিকে বাজল ভুল জাতীয় সংগীত

যতই সময় গড়াচ্ছে ততই যেন বাড়ছে প্যারিস অলিম্পিকে আয়োজকদের ভুলের সংখ্যা। টুর্নামেন্ট শুরুর আগে থেকে একের পর এক ভুলে যে সমালোচনার তৈরি হয়েছিল, তা চলমান। এবার আসরের দ্বিতীয় দিনে এসে ফের বড়সড় ভুল করে বসলেন আয়োজকরা।

গতকাল সোমবার (২৯ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিবির প্রতিবেদন অনুযায়ী, পুয়ের্তো রিকোর বিপক্ষে বাস্কেটবল ম্যাচের আগে দক্ষিণ সুদানের ভুল জাতীয় সংগীত বাজিয়েছেন আয়োজকরা। যার ফলে শুরুতে খেলোয়াড় ও সমর্থকদের ধন্দে পড়ে যেতে দেখা যায়। দুই দলের সমর্থকেরাই এরপর দুয়ো দিতে থাকেন।

তবে এসবের মধ্যেও বুকে হাত দিয়ে ঠায় দাঁড়িয়ে থাকেন দক্ষিণ সুদানিজ খেলোয়াড়েরা। তা দেখে সমর্থকেরা হাত তালি দিতে থাকেন। তিন মিনিট পর বাজানো হয় সঠিক জাতীয় সংগীত। আয়োজকদের ভুলে ম্যাচ শুরু হলেও দক্ষিণ সুদান ঐতিহাসিক জয় তুলে দিনটি নিজেদেরই করে নিয়েছে। এই ঘটনায় সমালোচনা শুরু হলে আয়োজকদের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়।

ম্যাচটিতে ৯০-৭৯ পয়েন্টে পুয়ের্তো রিকোকে হারিয়েছে দক্ষিণ সুদান। খেলার পর দক্ষিণ সুদানের খেলোয়াড় মাজোক ডেং এমন ভুলকে ‘অসম্মানজনক’ বলে অভিহিত করে বলেছেন, ‘আয়োজকদের আরও সতর্ক থাকতে হবে কারণ এটিই সবচেয়ে বড় মঞ্চ।’

অলিম্পিকে এবারই প্রথম খেলছে দক্ষিণ সুদানের বাস্কেটবল দল। তাদের জয়টি ১৯৯৬ অলিম্পিকের পর কোনো আফ্রিকান দলের প্রথম। আজ পুরুষ বাস্কেটবলের ইতিহাসে সবচেয়ে বেশি সোনাজয়ী যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা।

আরো পড়ুন : প্যারিস অলিম্পিক; ফ্রি স্টাইলে টিটমাসের ইতিহাস

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অলিম্পিকে বাজল ভুল জাতীয় সংগীত

আপডেট সময় ১২:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪