ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়নি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলাবাহিনীকে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়নি। সেনাবাহিনী কোথাও গুলি ছুড়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের তীব্র সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ড. মুহাম্মদ ইউনূস মধ্যবর্তী নির্বাচনের যে দাবি করেছেন তা অসাংধানিক ও বেআইনি। বাংলাদেশ সরকারের ওপর বিদেশিদের যে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তা রাষ্ট্রদ্রোহিতার শামিল। তার বিরুদ্ধে চলমান বিচার থেকে বাঁচতে তিনি এটা করেছেন।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি-জামায়াত দেশের বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীদের এনে ক্ষমতা দখলের জন্য ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বিএনপি নেতা লন্ডনে বসে উসকানি দিয়ে দেশে হত্যাকাণ্ড ঘটিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত হবে এবং হত্যাকারীদের চিহ্নিত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান, নিরপরাধ কাউকে কোন প্রকার হয়রানি যেন না করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সবাইকে নিজ নিজ এলাকায় দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক ও মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

আরো পড়ুন : অনশনের পর ছাড়া পেলেন ৬ সমন্বয়ক

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়নি : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৪:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪