ড. ইউনূস ঢাকায় ফিরলেন, তরুণদের প্রতি জানালেন কৃতজ্ঞতা

বিমানবন্দরে পৌঁছে সংক্ষিপ্ত বক্তব্য দেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তাঁর পাশে ছিলেন 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সংক্ষিপ্ত বক্তব্য দেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তাঁর পাশে ছিলেন।
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন। বেলা ২টা ১০ মিনিটের কিছু পরে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

আজ রাত আটটার দিকে অন্তর্বর্তী সরকার শপথ নিতে পারে। ড. ইউনূসকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, নির্বাচন পর্যবেক্ষণকারী ও ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বিমানবন্দরে বেলা পৌনে তিনটার দিকে বক্তব্য দেন ড. ইউনূস। তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘তরুণ সমাজ এটা সম্ভব করেছে। তাঁদের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাই।’

বক্তব্য দেওয়ার সময় ড. ইউনূসের পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেখা যায়। বক্তব্য শুরুর আগে তাঁরা ড. ইউনূসকে ফুল দিয়ে স্বাগত জানান। দেশের চলমান পরিস্থিতি নিয়ে ড. ইউনূস বলেন, ‘আমার ওপর আপনারা আস্থা রাখেন। কারও ওপর হামলা হবে না।’

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সংক্ষিপ্ত বক্তব্য দেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তাঁর পাশে ছিলেন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সংক্ষিপ্ত বক্তব্য দেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তাঁর পাশে ছিলেনছবি: খালেদ হোসেন
অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য ১৫ জনের মতো হতে পারে বলে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। কে কে এই সরকারে থাকছেন, তা জানা যায়নি। বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা আছে। সদস্যসংখ্যার পর যেটি আলোচনা, তা হলো, এ সরকারের মেয়াদ কত দিন হবে।

অন্তর্বর্তীকালীন সরকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫ জনের নামের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে। ড. ইউনূস আজ দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে তালিকার বিষয়ে কথা বলেছেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় গত সোমবার। এরপর তিন দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ড. ইউনূস ঢাকায় ফিরলেন, তরুণদের প্রতি জানালেন কৃতজ্ঞতা

আপডেট সময় ০৩:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪