শিরোনাম :
যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩ সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ নাহিদের জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আগুন-সহিংসতা ২১ জেলায়, প্রশ্নের মুখে নিরাপত্তা বাহিনীর ভূমিকা তিন মাসে বাড়ল ২০ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শ্রদ্ধা নিবেদন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শুক্রবার (৯ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদনের সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল এ সময় বিউগলে করুণ সুর বাজান।

পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে নিয়ে আবারও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ড. ইউনূস স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে হেলিকপ্টারযোগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে পৌঁছালে তাকে উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা স্বাগত জানান।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ, ক্ষুদ্রঋণের প্রবক্তা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শপথ নেন।

ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাদের মধ্যে শপথ নিয়েছেন—ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, এ এফ হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ফরিদা আখতার, আ ফ ম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুরশিদ ও মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাষ্ট্রপতি তাঁদের শপথবাক্য পাঠ করান। এ ছাড়া ঢাকার বাইরে থাকায় ডা. বিধানরঞ্জন রায় পোদ্দার, ফারুক-ই-আজম বীরপ্রতীক, সুপ্রদীপ চাকমা পরবর্তীতে শপথ নেবেন।

আরো পড়ুন : সব অপরাধের বিচার হবে : ড. ইউনূস

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আদমদীঘিতে পলিথিন বস্তা ব্যবহার করায় জরিমানা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ১১:২২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪