শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি, সদস্য পদ বাতিল

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ও শাহনাজ সিদ্দিকীকে ক্লাব ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের সদস্যপদও বাতিল করা হয়েছে।

রোববার (১১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ১০ আগস্ট জাতীয় প্রেসক্লাবে এসে তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি ব্যবস্থাপনা কমিটি বরাবর পেশ করেন। তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে জাতীয় প্রেসক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার লক্ষ্যে ওই তিনজনকে অব্যাহতি ও তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে।

এ অবস্থায় ক্লাব ব্যবস্থাপনা কমিটির এক সভায় ক্লাবের সিনিয়র সহসভাপতি হাসান হাফিজকে সভাপতি এবং যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন হাসান হাফিজ।

এদিকে এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত। এক বিবৃতিতে তারা বলেছেন, ক্ষমতা পালাবদলের পর জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্য চর দখলের মতো ক্ষমতা দখলের প্রচেষ্টা চালাচ্ছেন। সহসভাপতি হাসান হাফিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া অগঠনতান্ত্রিকভাবে নিজেদের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন। শুধু তাই নয়, তারা অগঠনতান্ত্রিকভাবে সভা ডেকে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি এবং একজন সদস্যসহ তাদের তিনজনের সদস্যপদ বাতিল করেছেন। এছাড়া ৫০ জনের বেশি জ্যেষ্ঠ সাংবাদিকের সদস্যপদ বাতিলের উদ্যোগ নিয়েছেন।

বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে এ ধরনের যেকোনো কর্মকাণ্ড গঠনতন্ত্রবিরোধী ও অবৈধ গণ্য হবে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত।

আরো পড়ুন : আওয়ামী লীগের আশির্বাদপুষ্ট কর্মকর্তা সাজাচ্ছেন প্রশাসন

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি, সদস্য পদ বাতিল

আপডেট সময় ০২:৫৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪