উপসচিব হলেন পদোন্নতি বঞ্চিত ১১৭ কর্মকর্তা

উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ১১৭ কর্মকর্তা। তারা পতন হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন। মঙ্গলবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, এসব কর্মকর্তাকে ভূতাপেক্ষভাবে সরকারের উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে বল হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদান পত্র দাখিল করবেন। উপসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা ভূতাপেক্ষিকভাবে বিধি মোতাবেক আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।

পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও এতে স্মরণ করিয়ে দেওয়া হয়।

এতে আরও বলা হয়, সরকারের উপসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা ইমেইলে যোগদান পত্র দাখিল করতে পারবেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

উপসচিব হলেন পদোন্নতি বঞ্চিত ১১৭ কর্মকর্তা

আপডেট সময় ১০:৫৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪