শিরোনাম :
সালাহউদ্দিন নির্যাতনে হাসিনা-কামালের সম্পৃক্ততা পেল তদন্ত সংস্থা সম্মিলিত প্রচেষ্টায় উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টায় একটি চক্র: প্রধানমন্ত্রী তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমল, সমঝোতার পথে ইরান সড়কে একই নম্বরে একাধিক বাস, স্লিপার বাসে অসামাজিক কার্যকলাপ ও দুর্ঘটনায় মৃত্যুর মিছিল চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল

কেন্দ্রীয় ব্যাংককে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন সহ ১১ দফা দাবি বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

কেন্দ্রীয় ব্যাংককে আরও শক্তিশালী করতে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। এসময় বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল অন্তর্বর্তী সরকারের কাছে ১১ দফা দাবি জানিয়েছে। ব্যাংক খাত শক্তিশালী করা, অর্থ পাচার রোধ এবং দেশের আর্থিক খাতের সুশাসন ফিরিয়ে আনতে তারা এই দাবিসহ একটি স্মারকলিপি অর্থ উপদেষ্টার কাছে পেশ করেছে বলে জানা গেছে

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল নেতারা এসব কথা জানান। সংবাদ সম্মেলনে কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি তানভীর আহমেদ ও সাধারণ সম্পাদক এ কে এম মাসুম বিল্লাহ ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক-কে অধিকতর শক্তিশালীকরণ, অর্থ পাচার রোধ এবং দেশের আর্থিক খাতের সুশাসন ফিরিয়ে আনতে প্রস্তাবসমূহ অবিলম্বে কার্যকর করার দাবি জানায়।

১১ দফা-
১। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন তথা প্রশাসনিক, অপারেশনাল ও অর্থ ব্যয়ের স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন।
২। স্বার্থের সংঘাত ও ব্যাংকিং খাতে দ্বৈতশাসন রোধকল্পে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্তি।
৩। বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের কাঠামোগত সংস্কার।
৪। ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট আইন, বিধি ও অন্যান্য সংস্কার।
৫। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদকে সাংবিধানিক পদে অন্তর্ভুক্তকরণ, পূর্ণ মন্ত্রীর মর্যাদা প্রদান, ভবিষ্যতে খ্যাতিমান অর্থনীতিবিদ বা কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা থেকে গভর্নর নিয়োগ।
৬। ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধানের পদকে বাংলাদেশ ব্যাংকের নিয়মিত পদে রূপান্তর এবং সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান।
৭। বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ (সুদ হার, বিনিময় হার, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান ইত্যাদি) প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাবমুক্তকরণ।
৮। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের পদকে গ্রেড-১, পরিচালকের পদকে গ্রেড-২ ও অতিরিক্ত পরিচালকের পদকে গ্রেড-৩ এ উন্নীতকরণ এবং ওয়ারেন্ট অব প্রেসিডেন্স-এ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের অন্তর্ভুক্তকরণ।
৯। অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের ন্যায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তন।
১০। বিগত বছরসমূহে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের যেসব সুবিধা বাতিল বা হ্রাস করা হয়েছে তা পুনর্বহাল করা।
১১। অন্তর্মুখী রেমিট্যান্স প্রবাহ ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিদেশস্থ বাংলাদেশ মিশন বা দূতাবাসগুলোতে ব্যাংকিং এটাচি পদ সৃষ্টি করে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের পদায়ন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সালাহউদ্দিন নির্যাতনে হাসিনা-কামালের সম্পৃক্ততা পেল তদন্ত সংস্থা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কেন্দ্রীয় ব্যাংককে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন সহ ১১ দফা দাবি বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

আপডেট সময় ০৩:০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪