শিরোনাম :
ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম ফের বেড়েছে। নতুন দাম নির্ধারণের ফলে আজ বুধবার (২১ আগস্ট) থেকে ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বাড়তি গুনতে হবে এক হাজার ৫১৬ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় এক লাখ ২৪ হাজার ৫০২ টাকা।

গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গতকাল স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়, যা আজ বুধবার (২১ আগস্ট) থেকে কার্যকর হচ্ছে।

এর আগে গত ১৮ জুলাই ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল দুই হাজার ৯০৪ টাকা। সেই সময় এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকা। গত ১৪ জুলাই ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ১৯০ টাকা। ফলে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ২০ হাজার ৮১ টাকা। গত ৭ জুলাই ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ৬১০ টাকা। যার ফলে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৮ হাজার ৮৯১ টাকা। গত ৩০ জুন ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম কমেছিল এক হাজার ৭৩ টাকা। তখন এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৭ হাজার ২৮২ টাকা।

নতুন দর অনুযায়ী, আজ বুধবার থেকে ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ২৪ হাজার ৫০২ টাকায় বেচাকেনা হবে। অন্যদিকে আজ থেকে ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ১৮ হাজার ৮৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ এক হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৮৪ হাজার ২১৪ টাকায় বেচাকেনা করা হবে। গতকাল মঙ্গলবার ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকায় বেচাকেনা হয়েছিল। ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ১৭ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৬২৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৮৩ হাজার ১৯৯ টাকায় বেচাকেনা হয়েছিল।

এদিকে, স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে ভরিপ্রতি রূপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার ২৮৩ টাকা।

আরো পড়ুন : প্রবাসীরা অধিকার থেকে বঞ্চিত:ভিপি নুর

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আবারও বাড়ল স্বর্ণের দাম

আপডেট সময় ১১:৪৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪