শিরোনাম :
যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩ সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ নাহিদের জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আগুন-সহিংসতা ২১ জেলায়, প্রশ্নের মুখে নিরাপত্তা বাহিনীর ভূমিকা তিন মাসে বাড়ল ২০ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

নসরুল হামিদের বাড়িতে অভিযান: দেড় কোটি টাকা ও অস্ত্রসহ যা পাওয়া গেল

বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২০ আগস্ট) মধ্যরাত থেকে প্রিয় প্রাঙ্গন নামের ভবনটিতে অভিযান শুরু করে তারা।

অভিযানে এখন পর্যন্ত ভবনটি থেকে ১ কোটি ৫১ হাজার টাকা ৫১০ তুর্কি লিরা, ২০০ পাউন্ড, ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর আগে মধ্যরাত থেকেই ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা। মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানটি চলে দুপুর ২টা পর্যন্ত।

অভিযানের শুরুতেই সেখানে উপস্থিত হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক ছাড়াও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

নসরুল হামিদের এই বাড়ি থেকে ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুলসংখ্যক অর্থের যোগান দেয়া হয়েছে বলে অভিযোগ করেন নুর। এ ঘটনার তথ্য ও প্রমাণ জোগাড় করতেই এই অভিযান বলেও জানান তিনি। তবে, অভিযানের খবরে আইনশৃঙ্খলা বাহিনীর কালক্ষেপণের অভিযোগ নেতাদের।

এর আগে, গতকাল মঙ্গলবার নসরুল হামিদ বিপুর ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তার পরিবারের সদস্য ও মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা ও ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়।

আরও পড়ুন:ফ্রান্সে যাওয়ার সময় বিমানবন্দরে আটক সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আদমদীঘিতে পলিথিন বস্তা ব্যবহার করায় জরিমানা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নসরুল হামিদের বাড়িতে অভিযান: দেড় কোটি টাকা ও অস্ত্রসহ যা পাওয়া গেল

আপডেট সময় ০৩:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪