ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান নিয়ে ট্রাম্পের যত অসার দম্ভোক্তি ভেঙে দেওয়া হলো বুলবুলের বোর্ড, অ্যাডহক কমিটির সভাপতি তামিম বিজয়ের সঙ্গে পরকীয়া গুঞ্জনের মাঝেই তৃষার ‘বিস্ফোরক’ ঘোষণা আগামী মাস থেকে জ্বালানি তেলের দাম বাড়তে পারে : মন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে পাকিস্তানের যুদ্ধ বন্ধের প্রস্তাব জ্বালানি সংকটে সচল মোংলা বন্দর; ৯ মাসে এক কোটি ৫ লক্ষ মেট্রিক টন পণ্য খালাস গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠকে ছয় প্রকল্পের অনুমোদন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ ব্যাংকে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা

”আলতাবানু জোছনা দেখেনি” স্বস্তিকা-রাজের সঙ্গে ভাবনা

স্বস্তিকা, রাজ ও ভাবনা। ছবি : ফেসবুক থেকে নেওয়া

চলমান বার্তা বিনোদন ডেস্ক: ”আলতাবানু জোছনা দেখেনি” শিরোনামের সিনেমায় শরিফুল রাজ-স্বস্তিকা মুখার্জির সঙ্গে যুক্ত হয়েছেন আশনা হাবিব ভাবনা। পরিচালক হিমু আকরাম এই তথ্য নিশ্চিত করেছেন।

সিনেমায় ভাবনা অভিনয় করছেন জুলেখা চরিত্রে। তার ভাষায়, চরিত্রটি বেশ ইন্টারেস্টিং।

ভাবনা ভাষ্য, ‘চরিত্রটা পছন্দ হয়েছে। আর ডিরেক্টর খুব চেয়েছেন আমি যাতে কাজটা করি। যখন কোনও ডিরেক্টর চরিত্রের দাবি থেকে আমাকে এভাবে চান, সেটা শিল্পী হিসেবে সম্মানের। এছাড়া স্বস্তিকা মুখার্জি ও শরিফুল রাজ আমার পছন্দের অভিনেতা। শুটিং সেটে তাদের সঙ্গী হওয়ার জন্যে মুখিয়ে আছি।’

আগেই জানা গিয়েছিল, শরিফুল রাজ একাই এ সিনেমায় অভিনয় করবেন তিনটি চরিত্রে। চরিত্র তিনটির নাম প্রেমচাঁদ, সুজন মিয়া ও মইনুল হোসেন। এটা আসলে এক মানুষের তিনটি রূপ। একটার সঙ্গে আরেকটার মিল নেই কোনও; তিন সময়ের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে এই ডার্ক থ্রিলার।

শুটিং পরিকল্পনা প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘পুরান ঢাকা থেকে শুরু করে গল্পটা যাবে সৈয়দপুর রেল জংশনে এবং অষ্টগ্রামের হাওরে গিয়ে এর গল্প শেষ হবে। যেহেতু তিনটা সময়কে দেখানো হবে সে অনুযায়ী গল্পের হিরোর লুকেরও কিছু বিষয় পরিবর্তনের ব্যাপার আছে। সেজন্যই শুটিংয়ে যেতে আমাদের খানিক বিলম্ব হয়ে যাচ্ছে। তবে এর মধ্যে আমরা সব গুছিয়ে নিয়েছি।’

প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া জানাচ্ছে, অক্টোবর নাগাদ শুটিং শুরু হতে পারে।
এই সিনেমায় আরও অভিনয় করবেন মামুনুর রশিদ, সালাহউদ্দিন লাভলু, ইরেশ যাকের, মিহি আহসান, আরফান মৃধা শিবলু, ইলোরা গহর, মুকিত জাকারিয়া প্রমুখ।

আারও পড়ুন : সংকটে দেশের বিনোদন অঙ্গন

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

”আলতাবানু জোছনা দেখেনি” স্বস্তিকা-রাজের সঙ্গে ভাবনা

আপডেট সময় ০২:১৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪