বন্যা পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ জরুরি: প্রধান উপদেষ্টা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ১১ জেলায় ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ১৮ জন।

দুর্গত এলাকায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ অবস্থায় বানভাসি মানুষের পাশে দাঁড়াতে কৌশল বেসরকারি সংস্থার (এনজিও) কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করতে সবার সমন্বিত উদ্যোগ জরুরি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৪ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনজিওর প্রতিনিধিদের সাথে বৈঠকে এ কথা বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, বন্যার পানি নামতে শুরু করেছে। এখনই সমন্বিতভাবে স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। প্রয়োজন অনুযায়ী সমন্বয় করে ত্রাণ পাঠাতে হবে। তাছাড়া, বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ দ্রুত পুন:স্থাপনে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, যেভাবে দেশের মানুষ এগিয়ে এসেছে তাতে আমি অভিভূত। সমন্বিতভাবে স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি নিয়ে কাজ করার পরিকল্পনা করা হচ্ছে। আন্তর্জাতিক ফান্ড মোভিলাইজ করতে হবে। এ সময় তরুণদের উদ্যোগের সাথে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

বৈঠকে এনজিওর প্রতিনিধিরা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য জোন হিসেবে ভাগ করে কাজ করার পরামর্শ দেন। তাছাড়া, বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণের পর দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন : ভয়াবহ বন্যায় টালমাটাল দেশের কয়েক জেলা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বন্যা পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ জরুরি: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৫:২১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪