বৈষম্যবিরোধী আন্দোলন আশার সঞ্চার করেছে : সুপ্রদীপ চাকমা

রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আজ রোববার জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার মতবিনিময়।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন গণমানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। এখন বৈষম্যবিরোধী আন্দোলন মানুষের জীবনে কীভাবে প্রতিফলিত হতে পারে তার বাস্তবায়ন ঘটাবে অন্তর্বর্তী সরকার।

আজ রোববার (২৫ আগস্ট) রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে রাঙ্গামাটি জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার আয়োজিত এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সুপ্রদীপ চাকমা।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদ পুনর্গঠনে এখানে রাজনীতি বা দলীয় কোনো কিছুর প্রভাবের সুযোগ নেই। যারা মনোনীত হবেন, তারাই বলবেন—আমরা নির্দলীয় ও নিরপেক্ষভাবে মনোনীত হয়েছি। কে থাকল, কে থাকল না, সেটা সুধী-জনগণ সকলের মতামতের ভিত্তিতেই হবে। এখানে সংস্কার হবে। এখানে প্রাধান্য পাবেন সৎ, যোগ্য ও দক্ষ মানুষ।’

পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা বলেন, ‘আগের অনেক কিছুই এখানে থাকবে না। আপনাদের কিছু বলার থাকলে আমাকে জানাবেন, আমি তা ঊর্ধ্বতন মহলকে জানাব।’

এর আগে একই স্থানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মতবিনিময় সভা করেন। এ সময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ, রিজিয়ন কমান্ডার মেজর আশফিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে রাঙ্গমাটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থী মো. নাঈম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রবিউল ইসলাম, রাঙ্গামাটি সরকারি কলেজের ছাত্র রেবাইয়াত হাসানসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বৈষম্যবিরোধী আন্দোলন আশার সঞ্চার করেছে : সুপ্রদীপ চাকমা

আপডেট সময় ০৫:২০:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪