শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

চার মামলায় আনসারের ৩৭৭ সদস্য কারাগারে

পৃথক চার মামলায় গ্রেপ্তার আনসার বাহিনীর ৩৭৭ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

এদিন রাজধানীর শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় দায়ের করা পৃথক চারটি মামলায় আনসার সদস্যদের গ্রেপ্তার দেখিয়ে ঢাকার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তাদের আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, শাহবাগ থানায় দায়ের করা মামলায় ১৯১ আনসার সদস্য, রমনা থানার মামলায় ৮৫, পল্টন থানার মামলায় ৯৫ ও বিমানবন্দর থানার মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

মামলায় অভিযোগ আনা হয়েছে, ৮ থেকে ১০ হাজার আনসার সদস্য অনুমতি না নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অমান্য করে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা–কর্মচারীদের অবরুদ্ধ করেন এবং সচিবালয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেন। একই সঙ্গে আনসার সদস্যদের বিরুদ্ধে সচিবালয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

আরা পড়ুন : চার হাজার ১১৪ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

চার মামলায় আনসারের ৩৭৭ সদস্য কারাগারে

আপডেট সময় ১০:০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪