ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

দেশের জনগণ এবং ব্যবসায়ীরা নির্বাচিত সরকার ও গণতন্ত্র চান : মির্জা ফখরুল

কিছু ব্যক্তির পক্ষে বাংলাদেশকে স্বর্গে রূপান্তর করা অবাস্তব উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ ও ব্যবসায়ী সমাজ উভয়ই দেশে গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার চায়। আজ বুধবার (২৮ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন।

যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে অন্তর্বর্তী সরকারকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, ‘মানুষ এখানে গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায়। তারা গণতন্ত্র ও নির্বাচন চায়। নির্বাচন হলে তারা খুশি হয় এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ফলাফল মেনে নেয়। এসব বিষয় আমাদের মাথায় রাখতে হবে। কেউ যদি জনগণকে জিজ্ঞাসা করেন, তারা জোর দিয়ে বলবেন, এখনই নির্বাচন করা দরকার।’

ফখরুল বলেন, ‘বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা মনে করেন, ব্যবসা-বাণিজ্য, শিল্পোন্নয়ন ও অর্থনীতির সুষ্ঠু পরিচালনার জন্য একটি নির্বাচিত সরকার অপরিহার্য। তারা স্পষ্টভাবে বলছেন, যত তাড়াতাড়ি এটি (নির্বাচিত সরকার) হবে ততই মঙ্গল।’

বিএনপির এই নেতা বলেন, ব্যবসায়ীরা বলছেন নির্বাচিত সরকার না থাকলে তারা সঠিকভাবে আমদানি-রপ্তানিসহ ব্যবসা করতে উৎসাহ পান না। তিনি বলেন, ‘এটাই বাস্তবতা। আপনারা (সাংবাদিকরা) ব্যবসায়ী ও তাদের নেতাদের সঙ্গে কথা বলে তা যাচাই করতে পারেন।’

ফখরুল বলেন, ‘আমি যদি মনে করি যে একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি স্বর্গ তৈরি করতে পারে, তবে তা ভুল। জনগণই সিদ্ধান্ত নেবে কীভাবে দেশ চলবে।’

তাদের দল রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে উল্লেখ করে ফখরুল বলেন, বিএনপি এক বছর আগে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ৩১ দফা রূপরেখা দিয়েছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারকে তারা যৌক্তিক সময়সীমা এবং পূর্ণ সহযোগিতা করতে চান। যতক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করব, সরকার সঠিক পথে আছে, ততক্ষণ আমরা তা অব্যাহত রাখব।

অন্তর্বর্তী সরকারের যৌক্তিক সময়সীমার ব্যাখ্যা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, এটি আলোচনার বিষয়। আমাদের পারস্পরিক আলোচনার মাধ্যমে তা নির্ধারণ করতে হবে। আমরা কী চাই, তারা কী চায় এবং জনগণ কী চায় তা আমাদের অবশ্যই সমাধান করতে হবে। বর্তমান সরকারকে খুব শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে হবে। আমি আগেও এই বিষয়ের ওপর জোর দিয়েছি ও আজ আবারও বলছি। দ্রুত আলোচনা হওয়া উচিত। তা না হলে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।

আরো পড়ুন : লুটপাটের সঙ্গে বিএনপি জড়িত নয়: মির্জা ফখরুল

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশের জনগণ এবং ব্যবসায়ীরা নির্বাচিত সরকার ও গণতন্ত্র চান : মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:২৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪