সৌদি আরবে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট চালু

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে গতকাল শুক্রবার সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর)। ওই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রাকিবুল্লাহ। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল উপস্থিত ছিলেন

দূতাবাসের অডিটরিয়ামে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে আগত প্রবাসী বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী, মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণির বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আগত সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন উপস্থিত বাংলাদেশিদের সম্যক ধারণা প্রদান করেন। তিনি বলেন, ‘আবেদনকারীরা পাঁচ বছর বা ১০ বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদনপ্রাপ্তির এক মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে।’ পরে কারিগরি দল ই-পাসপোর্ট সম্পর্কে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

সভাপতির বক্তব্যে চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রাকিবুল্লাহ বলেন, ‘সৌদি আরবে বাংলাদেশের ৪৬তম মিশন হিসেবে ই-পাসপোর্ট সেবাটি চালু করা হলো। ই-পাসপোর্ট সেবাদানের জন্য ইতোমধ্যে দূতাবাসে ২০টি বুথ স্থাপন করা হয়েছে। এ ছাড়াও দূতাবাস বিভিন্ন শহরে কনস্যুলার পরিষেবা প্রদানের সময় ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে।’

এস এম রাকিবুল্লাহ আরও জানান, ই-পাসপোর্টের পাশাপাশি, ইমার্জেন্সি ইলেট্রনিক ট্রাভেল পাস সেবাও দূতাবাসে শুরু করা হয়েছে। এ ছাড়া ই-পাসপোর্ট সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা থাকলে তিনি দূতাবাসের টোল ফ্রি নম্বরে অথবা দূতাবাসে এসে সংশ্লিষ্ট শাখায় সরাসরি যোগাযোগের জন্য অনুরোধ জানান।

এস এম রাকিবুল্লাহ প্রবাসীদের উদেশে বলেন, সরকার প্রবাসীদের জন্য সেবা সহজীকরণে সর্বদা সচেষ্ট রয়েছে। তিনি প্রবাসীদের দেশ বিনির্মাণে বৈধপথে বেশি বেশি করে রেমিট্যান্স প্রেরণ করার জন্য অনুরোধ জানান।

অনুষ্ঠানে ‘ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্প’ এর ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অনুষ্ঠানের সভাপতি কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন। এ ছাড়া একজন আবেদনকারীর নিকট প্রথমবারের মতো ইমার্জেন্সি ইলেট্রনিক ট্রাভেল পাস সরবরাহ করা হয়।

আনুষ্ঠানিক উদ্বোধনের ফলে গতকাল শুক্রবার থেকে সৌদি আরবে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিক ই-পাসপোর্টের জন্য আবেদন করার জন্য অনলাইনে সিরিয়াল নিতে পারবেন। ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তারা আজ শনিবার জেদ্দা গমন করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলেও এই পরিষেবাটি চালু করবেন।

সৌদি আরবের ই-পাসপোর্ট কার্যক্রম চালু করায় দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা সন্তুষ্টি ও ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মো. জামিরুল ইসলাম।

আরোক পড়ুন : উপযুক্ত পরিবেশ তৈরিতে সৎ ও যোগ্যদের যুক্ত করা হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগবে দুই সপ্তাহ

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সৌদি আরবে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট চালু

আপডেট সময় ০১:৪৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪