ভারতের মণিপুরের মিয়ানমার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছে ৯০০ কুকি সদস্য

ভারতের মণিপুরের মিয়ানমার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছে ৯০০ কুকি সদস্য। চলতি মাসের শেষেই বড়সড় সংগঠিত হামলার ছক তৈরি করছে তারা। ভারতীয় গোয়েন্দা প্রতিবেদন নিশ্চিত করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে।

আজ (২১ সেপ্টেম্বর) শনিবার এনডিটিভি জানায়, ইতিমধ্যেই ৯০০ কুকি সদস্য ৩০ জন করে দলে বিভক্ত হয়ে মণিপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এই কুকি সদস্যদের প্রত্যেকে রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত। ড্রোনের মাধ্যমে হামলা চালাতে অভ্যস্ত, জঙ্গলে যুদ্ধ চালানোর পদ্ধতিও তাদের নখদর্পণে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, যেভাবে ইজরায়েলে হামাস যোদ্ধারা ড্রোন হামলা চালায়, কুকি যোদ্ধারাও সেই একই ধাঁচে হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ২৮ সেপ্টেম্বর নাগাদ ওই হামলা হতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন। তবে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সতর্ক আছে স্থানীয় নিরাপত্তারক্ষীরা।

মণিপুরের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বলছেন, যতক্ষণ না আমরা নিশ্চিত হচ্ছি কোন হামলা হবে না, ততক্ষণ পর্যন্ত গোয়েন্দা তথ্যকে ১০০ শতাংশ সত্যি ধরে নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে মণিপুরবাসীকে সতর্ক করে এখনও কোন বার্তা বা ড্রোন ওড়ানো নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

উল্লেখ্য, মণিপুরে সক্রিয় রয়েছে বহু কুকি গোষ্ঠী। এর জেরে ইতিমধ্যেই ভারত-মিয়ানমার সীমান্ত সিল করার কাজ শুরু হয়েছে। প্রায় ১ হাজার ৬৪৩ কিলোমিটার বিস্তৃত এই সীমান্ত সিল করতে খরচ হবে ৩১ হাজার কোটি টাকা।

আরো পড়ুন :

অর্থনৈতিক সংকটের পর প্রথমবার শ্রীলঙ্কায় চলছে প্রেসিডেন্ট নির্বাচন

বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি কমেছে ২৮ শতাংশ

এক দশক পর ভারতের জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন, চলছে ভোটগ্রহণ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভারতের মণিপুরের মিয়ানমার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছে ৯০০ কুকি সদস্য

আপডেট সময় ১২:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪