শিরোনাম :
দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প বিপ্লব ঘটানোর প্রতি গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা ডন হক রাষ্ট্রপতি পদে বিএনপির দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করল হাসিনার দিল্লি বক্তব্যে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন উত্তেজনা মহেশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই নেতার মনোনয়নপত্র সংগ্রহ মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর অপেক্ষায় প্রশাসন ও জনতা

৩৫ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলকে আটক

কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) সদস্যরা। তার নাম জাহাঙ্গীর আলম। তাকে পাচারে সহযোগিতার অভিযোগে সিএনজিচালিত অটোরিকশা চালককেও আটক করা হয়। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএনসি কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।

আটক জাহাঙ্গীর আলম (৫০) ময়মনসিংহের মুক্তাগাছা থানার মোগলটুরলা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ঢাকা জজ কোর্টে কর্মরত কনস্টেবল। এ ছাড়া তাকে বহনকারী সিএনজি অটোরিকশা চালক শামসুল আলম (৩২) উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি করা হয়। এ সময় যাত্রী জাহাঙ্গীর নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেন। তার ব্যাগ তল্লাশি করে ৩৫ হাজার ইয়াবা পাওয়া যায়। তাকে ইয়াবা পরিবহনে সহযোগিতা করার অপরাধে সিএনজিচালক শামসুলকেও আটক করা হয়।

তিনিও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে। পুলিশ কনস্টেবল ঢাকা জেলা কোর্টে কর্মরত। তিনি দীর্ঘদিন কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্য হিসেবে চাকরিরত ছিলেন।

আরো পড়ুন :খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘাত:সড়ক ও নৌপথ অবরোধ

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার,৭২ ঘণ্টার অবরোধ চলছে

পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে: হাসান আরিফ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

মায়ের মৃত্যুর পর নদীতে নেমেছিলেন গোবিন্দ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর অপেক্ষায় প্রশাসন ও জনতা

০৯ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

৩৫ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলকে আটক

আপডেট সময় ০৫:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪