শিরোনাম :

আরেক মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন

ফাইল ফটো

রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ আদেশ দেন।

এদিন চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ডের আদেশ দেন।

এদিকে, একই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

এজাহার থেকে জানা গেছে, গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউরকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড দেওয়া হয়েছে।

আরো পড়ুন : পুলিশের যেসব কর্মকর্তা দেশ ছেড়েছেন,ডিবি হারুন সহ আত্মগোপনে যারা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

শেষ মুহূর্তের গোলে হার এড়াল ব্রাজিল

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নিউইয়র্কে দুটি অনুষ্ঠানে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আরেক মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন

আপডেট সময় ০২:০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪