শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

বিয়েতে নেচেই শাহরুখের আয় ২০০ কোটি

সবশেষ মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও স্ত্রী রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। আম্বানির ছেলের বিয়েতে নাচতে দেখা গেছে পুরো বলিউডকে।

আমির, সালমান ও শাহরুখ ছাড়াও প্রথম সারির সব তারকাকেই পারফর্ম করতে দেখা গেছে। সে সময় কলকাতার গণমাধ্যম আনন্দবাজার অনলাইন এক প্রতিবেদনে দাবি করছে, অনন্ত-রাধিকার বিয়ের আগের এই উদ্‌যাপনেও নাচের তালে কোমর দোলাতে শাহরুখ নাকি পারিশ্রমিক নিয়েছেন ২ থেকে ৩ কোটি টাকা।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, অভিজাত বিয়ের অনুষ্ঠানে তারকারা পারফর্মেন্স করেই থাকেন। এর আগে শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মেয়ের বিয়েতে নেচেছিলেন শাহরুখ। সেখানে প্রায় ৪ কোটি টাকা পেয়েছিলেন তিনি। ২০০৪-২০১২ পর্যন্ত প্রায় ২৫০টি এমন নামী ব্যক্তিত্বদের বিয়ের অনুষ্ঠানে নাচ করে শাহরুখ নাকি ২০০ কোটি রোজগার করেছিলেন।

গত বছর পর পর তিনটে হিট সিনেমা দিয়েছেন শাহরুখ যা দিয়ে বক্স অফিসে এক সময়ের ব্যর্থতা যেন ঢেকে দিয়েছেন। তার মাঝে খান পরিবারের উপর দিয়ে বয়ে গিয়েছে ঝড়। মাদক-কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল শাহরুখ-পুত্র আরিয়ান খানকে। তার পর থেকেই নাকি তিনি তাঁর চালচলন বদলেছেন। সিনেমা ছাড়া খুব একটা জনসমক্ষে আসেন না।

সম্প্রতি একটি অনুষ্ঠানে কর্ণ জোহর তাঁকে প্রশ্ন করেন, আজকাল আর বিয়েবাড়িতে নাচতে দেখা যায় না কেন শাহরুখকে? পাল্টা অভিনেতা বলেন, আগে আমার জামাই সাজার বয়স ছিল এখন যা বয়স শ্বশুর ভাববে লোকে। লোকের বিয়েতে নাচাটা ভাল দেখায় না এই বয়সে।

আরো পড়ুন : ‘ধুম ৪’ এ নায়ক রণবীর

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিয়েতে নেচেই শাহরুখের আয় ২০০ কোটি

আপডেট সময় ০১:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪