শিরোনাম :
কিয়েভের উপকণ্ঠে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩৭ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও হুমকির অভিযোগ, তদন্তে মেলেনি সত্যতা গুম-খুন ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ: দুলু মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন অবৈধ অস্ত্র উদ্ধারে মাঠে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার ফিফাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন নির্বাহীর সেলেনা গোমেজের বিরুদ্ধে ১২ লাখ ডলার জালিয়াতির অভিযোগ নেপালের বন্যা ও ভূমিধসে ৬১৬ জনের প্রাণহানি, নিখোঁজ দুই হাজারের বেশি

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আরও ২৪ ঘণ্টা বৃদ্ধি

দেশজুড়ে টানা বৃষ্টির মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আরও ২৪ ঘণ্টার জন্য বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য জারি করা এই সতর্কতায় বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকায় অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতারও আশঙ্কা রয়েছে।
সোমবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে ৯টার মধ্যে সবচেয়ে বেশি ১০৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে কুমিল্লায়। একই সময়ে বগুড়ায় ৩৫, সিলেটে ৩২, ময়মনসিংহে ২৩, নওগাঁয় ১৮, রংপুরে ১০ এবং ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে ওঠায় নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে। তাঁর ভাষ্য, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় রাজধানীতে ১১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। এরপর বৃহস্পতিবার আবার মৌসুমি বায়ু সক্রিয় হলে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে রোববার দেশের সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ঢাকায়। ওই দিন দেশের প্রায় সব এলাকাতেই বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ জানিয়েছেন, সোমবার উত্তরাঞ্চলের জেলাগুলোতে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অবিরাম বৃষ্টির কারণে রাজধানীসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ বেড়েছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, নিচু এলাকা এড়িয়ে চলা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসের দিকে নজর রাখারও আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ট্যাবলেট খেয়ে ঠেকানো যাবে অগ্ন্যাশয়ের ক্যানসার, নতুন গবেষণায় আশার আলো

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নেপালের বন্যা ও ভূমিধসে ৬১৬ জনের প্রাণহানি, নিখোঁজ দুই হাজারের বেশি

২৯ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আরও ২৪ ঘণ্টা বৃদ্ধি

আপডেট সময় ০২:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬