পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, খেলাধুলা প্রসারে ইতিমধ্যে সারাদেশের সকল মাঠ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে সরকার।
দেশের ১০টি জেলায় ১০টি ক্রীড়া পল্লী করারও উদ্যোগ নেয়া হয়েছে। যার একটি বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের পাশেই একটি ক্রিড়া পল্লী তৈরী করা হবে। যাতে এ এলাকার ছেলে-মেয়েরা খেলাধুলায় নিজেদেরকে নিবেদিত করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগীতা করে সুনার অর্জন করতে পারে।
শনিবার বিকালে মোংলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন বালুর মাঠ ক্রিকেট গ্রাউন্ডে ৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের নতুন শ্লোগান হলো-খেলা হোক পেশা, পরিবার পাক ভরসা। আমি আশা করছি খেলাধুলার প্রসার ঘটাতে পারলে মাদকমুক্ত মোংলা গড়তে আমাদের আর বেগ পেতে হবে না। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। মোংলার তরুণ প্রজন্মকে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে এই ধরণের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন প্রধান অতিথি। টুর্নামেন্টটি মরহুম হাজী কাওসার ফাউন্ডেশনের সার্বিক তত্ত¡বধানে খেলাটি পরিচালিত হচ্ছে।
টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে এরইে মধ্যে সকল ধরণের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, হাজী কাওসার ফাউন্ডেশন’র পরিচালক হুমায়ন কবির, ক্রীড়াবিদ মোঃ খলিলুর রহমান, খেলার আয়োজক কমিটির উপদেষ্টা মোঃ সুমন মল্লিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং কয়েক হাজার ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে খেলার সূচনা করা হয়।
আয়োজক কমিটি জানায়, এই টুর্নামেন্টে মোট ৬টি শক্তিশালী দল অংশগ্রহণ করছে। তরুণদের মাঝে ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতে এবং স্থানীয় প্রতিভা অন্বেষণের লক্ষ্যেই এই বিশেষ আয়োজন। খেলা দেখার জন্য মাঠের চারপাশে ছিল নারী-পুরুষ ও শিশুরাও জড়ো হয়েছে।
মাসুদ রানা, মোংলা প্রতিনিধি 



















