ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই : শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যখন সংসদে কথা বলেন, তখন মনে হয় দেশে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখন জনগণের কাছে যাই, তখন দেখি সমস্যার পাহাড় জমে আছে।

আজ শনিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামে আক্রান্ত শিশুদের অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের জামায়াতের আমির এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষা ও স্বাস্থ্য—এই দুটি খাত সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার কথা থাকলেও বাংলাদেশে এগুলোই সবচেয়ে অবহেলিত। তিনি অভিযোগ করেন, সংসদে আইসিইউ-এর পর্যাপ্ততা নিয়ে সরকার তথ্য দিলেও বাস্তবতা ভিন্ন। একজন চিকিৎসক হিসেবে তিনি সাক্ষ্য দেন যে, দেশের বেশিরভাগ হাসপাতালে আইসিইউ-এর অস্তিত্ব নেই এবং আইসিইউ পরিচালনার জন্য প্রয়োজনীয় ‘ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট’ তৈরির কোনো কার্যকর ব্যবস্থাও নেই।

জামায়াত আমির জানান, সারা দেশ থেকে শিশুরা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসলেও এখানে পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব রয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আগে এই হাসপাতালের বাজেট ছিল ৩০ কোটি টাকা, যা গত বছর থেকে কমিয়ে ২৮ কোটি টাকা করা হয়েছে। চাহিদা অনুযায়ী বাজেট বাড়ার কথা থাকলেও কেন কমানো হলো? তিনি শিশুদের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে হাসপাতালটির দিকে বিশেষ নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সেখানে ৬৪ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি আছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জন শিশু ভর্তি হয়েছে। উদ্বেগজনক তথ্য হলো, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এই হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ জন শিশুর মৃত্যু হয়েছে।

ডা. শফিকুর রহমান অন্য সব রাজনৈতিক দলকেও সাধ্য অনুযায়ী মানুষের সেবায় এগিয়ে আসার এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানান।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই : শফিকুর রহমান

আপডেট সময় ০৬:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬