শিরোনাম :
ইউরোপের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া: পুতিন যুদ্ধের ধাক্কায় ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরও একটি সোনালি দিন ‘নেতার পক্ষ ছেড়েছিল, শোধ নিতে ছেলের প্রাণটাই কেড়ে নিল’ রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ টোকিওতে কারিগরি ত্রুটিতে থেমে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট সাদমানের সেঞ্চুরি, ধস ও তাইজুলের জোড়া আঘাতে নাটকীয় দ্বিতীয় দিন হাম, ডেঙ্গুতে মৃত্যুর মিছিল থামছেই না ফাস্ট ফুডের মোহে স্বাস্থ্যহানি: শিশুদের ভবিষ্যৎ রক্ষায় এখনই চাই রাষ্ট্রীয় উদ্যোগ রাতে মাকে ফোনে জানায় বাসায় ফিরছি, কিন্তু আর ফেরা হলো না তাহসিফের

দেশ পুনর্গঠনের সুযোগ চাইলেন তারেক রহমান

আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দেশ পুনর্গঠনের সুযোগ চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে নারী-পুরুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বনানী মাঠে নির্বাচনি জনসভায় তারেক রহমান এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষই তো স্বৈরাচার বিদায় করেছে। দেশের মানুষই মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তাহলে আমরা কেন দেশ পুনর্গঠন করতে পারব না। অবশ্যই পারবো।

তারেক রহমান আরও বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা আছে। আগামী ১২ ফেব্রুয়ারি মানুষের সমর্থন পেয়ে সরকার গঠন করতে পারতে পারলে দেশ পুনর্গঠনের কাজে হাত দিবো। খালেদা জিয়াকে জেল-জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে। আমি সন্তান হিসেবে জানি উনি বিদেশে যেতে চাইলে ভালো থাকতেন। কিন্তু তিনি বলেছেন, এই দেশ আমার শেষ ঠিকানা। দেশের মানুষই আমার পরিবার। এই পরিবার ছেড়ে আমি কোথাও যাব না।

তারেক রহমান আরও বলেন, দেশের ভাগ্য পরিবর্তনে ধানের শীষে ভোট দিন। বিএনপিকে সুযোগ দিন। আপনাদের সাথে নিয়ে দেশ পুনর্গঠন করব। দেশ যেহেতু আমাদের সেহেতু আমাদের গড়ে তুলতে হবে। নিজের ঘর যেমনি করে সামলে রাখতে হয়। তেমনি দেশকেও আমাদের নিজেদের সামলে রাখতে হবে।

এসময় ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ মঞ্চে বক্তব্য দিয়ে তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইউরোপের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া: পুতিন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাতে মাকে ফোনে জানায় বাসায় ফিরছি, কিন্তু আর ফেরা হলো না তাহসিফের

২৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দেশ পুনর্গঠনের সুযোগ চাইলেন তারেক রহমান

আপডেট সময় ০১:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬