শিরোনাম :
আশুলিয়ায় মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ লংমার্চ নয়, সংবিধান সংস্কারে আলোচনার টেবিলে বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইইউ-আমেরিকার বাজার ধরে রাখতে ট্রেসেবিলিটির ৬৬ ঘাটতি মিরপুরে চতুর্থ দিনেই বাংলাদেশকে ৮ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ সাবলেট উচ্ছেদে আজিমপুরে বিপাকে কলেজছাত্রীরা লং ড্রাইভে না গিয়ে এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করা করুন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এইচএসসি পরিক্ষায় কুড়িগ্রামে নয় কলেজের পাস করেননি কেউ সরকারি বাসা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ভাড়াটিয়া সরানোর শেষ সময় আজ এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে আবার পরীক্ষা

যশোরে বাবা-মা ও ভাইয়ের পিটুনীতে যুবকের মৃত্যু

যশোর জেলা প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলায় বাবা, মা ও ভাইয়ের মারধরে এক যুবকের প্রাণ গেছে বলে পুলিশ জানিয়েছে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, সোমবার রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খান গ্রামে এ ঘটনায় রেজাউল ইসলাম সাইমনের মৃত্যু হয়।
গত মঙ্গলবার সাইমনের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত সাইমনের বয়স ২৩ বছর। তার বাড়ি ওই এলাকায়। এ ঘটনায় তার বাবা আয়তাল হোসেন, মা সালেহা বেগম ও দাখিল পরীক্ষার্থী ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি ইকবাল বলেন, “স্ত্রীকে নিয়ে মায়ের সঙ্গে সাইমনের প্রথমে কথা কাটাকটি হয়। এ সময় তার বাবা ও ছোট ভাই মায়ের পক্ষ নিয়ে সাইমনকে লাঠি দিয়ে মারধর শুরু করেন। পরে মাও তাদের সঙ্গে যোগ দেন।
“তিনজনের মারধরে সাইমন অসুস্থ হয়ে পড়েন। রাত ১২টার দিকে স্ত্রী তাকে পাশের ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নিহতের স্ত্রী সুমির অভিযোগ, “মারধরে আমার স্বামী অসুস্থ হয়ে পড়লে আমি তাকে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যাই। এ সময় শ্বশুর, শাশুড়ি ও দেবর আমাকে বাধা দেয়। পরে রাত ১১টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়।
“হাসপাতালে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে উত্তেজনা তৈরি হলে সেখানে থেকে শ্বশুর ও শাশুড়িকে কোটচাঁদপুর থানার পুলিশ আটক করে।”
সুমি বলেন, “আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।”
ওসি বলেন, দুপুরে কোটচাঁদপুর থানার পুলিশ সাইমনের বাবা ও মাকে চৌগাছা থানায় হস্তান্তর করে। আর তার ছোট ভাইকে দাখিল পরীক্ষা শেষে কেন্দ্রের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ভৌগোলিক সীমা ছাড়াই তাৎক্ষণিক পদক্ষেপের নির্দেশ দিলেন মোজতবা খামেনি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে আবার পরীক্ষা

৩১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যশোরে বাবা-মা ও ভাইয়ের পিটুনীতে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৫:৫৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪