ক্যানসারের সঙ্গে দ্বিতীয়বার কঠিন লড়াই করছেন অভিনেত্রী সামিয়া আফরিন

দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়ে চলা জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন আবারও কঠিন এক পরীক্ষার মুখোমুখি হয়েছেন। মাস তিনেক আগে তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়েছে, পাশাপাশি তিনি আক্রান্ত হয়েছেন ওভারিয়ান ক্যানসারেও।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নিজের এই অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। তিনি লিখেছেন, তিন মাস আগে পরীক্ষার পর দ্বিতীয়বার ম্যালিগন্যান্ট ধরা পড়ায় দ্রুত তাকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়। চিকিৎসকরা পরে জানান, এটি একটি হাই-গ্রেড কার্সিনোমা, যে কারণে এখন তাকে জটিল কেমোথেরাপি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে।
গত রোববার রাতে নিজের বর্তমান শারীরিক ও মানসিক অবস্থা, চিকিৎসার অগ্রগতি এবং পরিস্থিতি নিয়ে বিস্তারিত এক পোস্ট দেন সামিয়া আফরিন। এর আগে ২০২৫ সালের মার্চে ক্যানসার জয়ের গল্প জনসমক্ষে এনেছিলেন তিনি। সে সময় জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে চতুর্থ স্টেজের ক্যানসার ধরা পড়ে। প্রায় দুই বছরের দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেন তিনি এবং পরবর্তীতে ক্যানসার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে একটি ফাউন্ডেশন গড়ে তুলে কাজ শুরু করেন।
নতুন করে অসুস্থতার অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী বলেন, প্রথমবার তাকে সরাসরি কেমো নিতে হয়নি, বরং ইমিউনোথেরাপির মাধ্যমেই চিকিৎসা চলেছিল। তাই এবারের পরিস্থিতি তার কাছে একেবারেই ভিন্ন এক অভিজ্ঞতা বলে মনে হচ্ছে।
চিকিৎসকদের বরাত দিয়ে সামিয়া জানান, কেমোথেরাপির প্রভাবে তার চুল পড়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। তবে এই সম্ভাবনা নিয়ে ভেঙে না পড়ে বরং স্বতঃস্ফূর্তভাবে বিষয়টি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তার ভাষায়, মন খারাপ করে সময় নষ্ট করার কোনো মানে হয় না, বরং পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটাই আসল কাজ।
এই মানসিকতা থেকেই নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে নতুন করে চুল কাটিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, আগামী কিছুদিনের মধ্যে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও, তার আগেই নিজের নতুন লুক উদযাপন করে নিজেকে একটু মানসিক শক্তি জোগাতে চেয়েছেন তিনি। এই যাত্রার একটি ছোট ভিডিও ক্লিপও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সামিয়া। তিনি বলেন, যারা এমন কঠিন পথ পাড়ি দিয়েছেন, একমাত্র তারাই বুঝতে পারবেন এই লড়াই কতটা কষ্টের। নিজের কাছের কাউকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি কখনো হতে না হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
পোস্টের শেষ অংশে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, আগেরবারের মতো এবারও যেন তিনি নিজের মানসিক ও শারীরিক শক্তি ধরে রাখতে পারেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন, সেই কামনাই করেছেন তিনি সবার কাছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিনোদন অঙ্গনে উপস্থাপনা ও অভিনয়ে সক্রিয় থাকা সামিয়া আফরিন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি অন্য রোগীদের পাশে দাঁড়ানোর কাজেও যুক্ত রয়েছেন। তার প্রথমবারের লড়াই ও জয়ের গল্প অনেককে অনুপ্রাণিত করেছিল, এবং এবারও তার এই সাহসী মনোভাব নেটমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করে একের পর এক শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হার সত্ত্বেও র‍্যাঙ্কিংয়ে সর্বকালের সেরা অবস্থানে বাংলাদেশ

২৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ক্যানসারের সঙ্গে দ্বিতীয়বার কঠিন লড়াই করছেন অভিনেত্রী সামিয়া আফরিন

আপডেট সময় ১১:২১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬