শিরোনাম :
ইসরায়েলে ভোট: প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা বড় ধরনের যুদ্ধে বিদ্যুৎ ছাড়াই ৯০ দিন টিকবে মার্কিন ঘাঁটি মহাসংকটে দেশীয় চলচ্চিত্র, উত্তরণের পথ খুঁজলেন নির্মাতারা ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে তাকাইচি মেট্রোরেল লাইন-১ প্রকল্পের সাড়ে ৬ হাজার কোটি টাকার কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি দেশে স্মার্টফোন উৎপাদনের উদ্যোগ সরকারের, মিলবে পাঁচ হাজার টাকায় ডেঙ্গুতে একদিনে ১১ মৃত্যু, হামে ঝরল ৭ শিশুর প্রাণ দুই দিন পিছিয়ে শনিবার প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের ফল হাসিনা ফিরতে চাইলে বাধা নেই : তথ্য উপদেষ্টা ইসরায়েলে নির্বাচন: হাড়তে পারেন বর্তমান প্রধানমন্ত্রী

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ

টেস্ট ক্রিকেট দীর্ঘদিন ধরেই বাংলাদেশের জন্য ছিল আক্ষেপের এক নাম। তবে সেই চিত্র এখন বদলাতে শুরু করেছে, আর তার সবচেয়ে বড় সাক্ষ্য মিলল সদ্য প্রকাশিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‍্যাঙ্কিংয়ে। প্রথমবারের মতো তালিকার ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে টাইগাররা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় লড়াইয়ে ইনিংস ও ৫১ রানের বড় ব্যবধানে হারলেও, প্রথম টেস্টে পাওয়া ঐতিহাসিক জয় বাংলাদেশকে এনে দিয়েছে র‍্যাঙ্কিংয়ের এই উল্লম্ফন। সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়, আর এই ফলাফলেই নাজমুল হোসেন শান্তর দল এগিয়ে গেছে তিন ধাপ।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, ২৪ ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহে এখন ১,৮৭৮ পয়েন্ট, রেটিং দাঁড়িয়েছে ৭৮-এ। তালিকায় বাংলাদেশের পেছনে অবস্থান করছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান এখনো ধরে রেখেছে অস্ট্রেলিয়া, রেটিং ১২৬। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা, রেটিং ১১৯। এরপর যথাক্রমে রয়েছে নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড—শীর্ষ পাঁচের বাকি তিন জায়গা দখলে তাদের।

লক্ষণীয় বিষয় হলো, র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র করেই এই উত্থান নিশ্চিত করেছে বাংলাদেশ, অথচ সিরিজ শুরুর আগে টাইগারদের অবস্থান ছিল নয় নম্বরে। ডারউইনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ পেয়েছিল ৯ উইকেটের দাপুটে জয়—যা অস্ট্রেলিয়ার মাটিতে তাদের প্রথম টেস্ট জয় এবং সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র দ্বিতীয়বারের মতো জয়ের স্বাদ।

এই সাফল্য বাংলাদেশ ক্রিকেটের জন্য দীর্ঘমেয়াদি এক প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে, বিশেষত সাদা পোশাকের ক্রিকেটে যেখানে ধারাবাহিকতার অভাব বহুদিন ধরে দলটিকে ভুগিয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলে ভোট: প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইসরায়েলে নির্বাচন: হাড়তে পারেন বর্তমান প্রধানমন্ত্রী

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ

আপডেট সময় ০১:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬