শিরোনাম :
ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর ফার্মগেটের মসজিদ থেকে আটক ৫ জঙ্গি কারাগারে কালোটাকা ও মূল্যস্ফীতি ঠেকাতে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী ককটেল ফাটিয়ে সংকট তৈরি সম্ভব নয়, বললেন উপদেষ্টা জাহেদ প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির তেলের পর নতুন চাপ বাসভাড়া কি.মি. এ বাড়ল ১৭ পয়সা জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের ঐতিহাসিক উপস্থিতি রাশিয়ায় নির্বাচনে পুতিনের দলের রেকর্ড ভূমিধস জয় সব প্রতিপক্ষের বিপক্ষে গোল, নতুন রেকর্ড হল্যান্ডের

লঙ্কানদের উচিত জবাব দিলেন মুশফিক

শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে ১১টি জয় থাকলেও সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল মোটে একবার, ২০২১ সালে৷ আজ চট্টগ্রামে দ্বিতীয়বার সেই স্বাদ আস্বাদন করলো বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে টাইগাররা। তবে সব ছেড়ে ফের আলোচনায় টাইম আউট।

লঙ্কা-বাংলা লড়াই বরাবরই উত্তেজনা ছড়ায়। সাধারণ একটা ম্যাচও অসাধারণ হয়ে উঠে, ছড়ায় আগুনে উত্তাপ। সেই আগুনে ঘি ঢেলেছে শ্রীলঙ্কার চলমান বাংলাদেশ সফর। একের পর এক ঘটনায় বেড়েছে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ। তবে কাঁটছে না বিশ্বকাপের সেই টাইম আউট বিতর্কের রেশ।

ভারত বিশ্বকাপে মুখোমুখি ম্যাচে ঠিক সময়ে মাঠে না আসার পরিপ্রেক্ষিতে ‘টাইমড আউট’ হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। সে ঘটনার চার মাস পেরিয়ে গেলেও এখনো ক্ষোভ পুষে রাখে লঙ্কানরা। যা দেখা গেছে কিছুদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর লঙ্কানদের শিরোপা উদযাপনে।

সিলেটে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২৮ রানে হারায় শ্রীলঙ্কা। ২-১ ব্যবধানে জিতে নেয় সিরিজ। তবে জয়ের পর শিরোপা হাতে উদযাপনের সময় বাংলাদেশকে খোঁচা দিতে ভুল করেনি লঙ্কানরা। উদ্‌যাপনের সময় একসাথে সবাই হাতের ঘড়ির দিকে ইঙ্গিত করেন তারা।

তবে জবাব দেয়ার মোক্ষম সময়ের অপেক্ষায় ছিল বাংলাদেশ। যা পেয়ে গেল ওয়ানডে সিরিজে। শেষ ওয়ানডেতে আজ সোমবার লঙ্কানদের হারিয়ে সিরিজ জয়ের পর সেই টাইম আউট কাণ্ড ফের প্রকাশ্যে আনেন মুশফিকুর রহিম। উদযাপনের সময় এঞ্জেলা ম্যাথুসকে অনুকরণ করেন তিনি।

ভাঙা হেলমেট হাতে সেদিন টাইম আউট হবার যেমন ভাব করেছিলেন ম্যাথিউজ, সেটাই নকল করেন মুশফিক। শেষ দিকে সাকিব আল হাসান সেজে যাতে সায় দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মুশফিক-শান্তের এই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ক্রিকেট দুনিয়ায়। যা নিয়ে বেশ হাস্যরস হচ্ছে সমর্থকদের মাঝে।

আরও পড়ুন : শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সব প্রতিপক্ষের বিপক্ষে গোল, নতুন রেকর্ড হল্যান্ডের

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

লঙ্কানদের উচিত জবাব দিলেন মুশফিক

আপডেট সময় ০৮:১৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪