ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ত্যাগ করার নির্দেশ

নাইজারের সামরিক শাসকেরা দেশটি থেকে ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া দেশটি রক্ষার জন্য প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসোর সৈন্যদের প্রবেশের অনুমতি দিয়েছে। পশ্চিম আফ্রিকান জোট অভ্যুত্থানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করার হুমকি দেয়ার প্রেক্ষপটে দেশটির সামরিক শাসকরা এই সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সভায় যোগদানের আমন্ত্রণ উপেক্ষা করায় একটি চিঠির মাধ্যমে ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইটকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ত্যাগ করার নির্দেশ দেয়া হয়।

চিঠিতে বহিষ্কারের কারণ হিসেবে আরো বলা হয়, ‘ফরাসি সরকার নাইজারের স্বার্থবিরোধী কাজ’ করছে।
এদিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বলেছে, ‘ক্ষমতা দখরকারীদের’ তাদের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার কোনো অধিকার নেই।

পরিচয় প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘রাষ্ট্রদূতের নিয়োগ অনুমোদন করেছিল নাইজারের বৈধ নির্বাচিত সরকার।’

সাবেক ফরাসি উপনিবেশ নাইজারে গত মাসে সামরিক অভ্যুত্থানের আগে পর্যন্ত ফ্রান্সের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলেছিল। ফরাসিবিরোধী ক্ষোভের মধ্যে এই ঘটনা ঘটে। নাইজার এবং আশপাশের অনেক দেশই তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য ফ্রান্সকে দায়ী করছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামরিক অভ্যুত্থানকারীদের তীব্র সমালোচনা করে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহা্মদ বাজুমকে পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।

এদিকে সামরিক শাসক জেনারেল আবদুররহমান চিয়ানি দুটি নির্বাহী আদেশে সই করে ‘আগ্রাসন মোকাবেলায় বুরকিা ফাসো ও মালির নিরাপত্তা বাহিনীকে নাইজারে প্রবেশের অনুমতি’ দিয়েছেন বলে জানা গেছে।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আপলোডকারীর তথ্য

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ত্যাগ করার নির্দেশ

আপডেট সময় ০৪:৫৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩