শিরোনাম :
পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান, ‘টার্গেট নয়’ বলল দুদক সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৮০ উপজেলায় প্রথম ধাপ ১২ নভেম্বর গত ২৪ ঘণ্টায় হামে আরও ৮ মৃত্যু সহ ছয় মাসে শিশু মৃত্যু ৯৩০ মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ ফিরবে আগের অবস্থায়: প্রধানমন্ত্রী উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ জন

অবৈধভাবে ভারত যাওয়ার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট ৭টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

গতকাল শনিবার (১৬ মে) রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। এর আগে ওই দিনই দহগ্রাম সীমান্ত এলাকা থেকে পাটগ্রাম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে সোপর্দ করা হয়।

সাব্বির বিন শামস বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি ও লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দহগ্রাম সীমান্ত হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর সাব্বির বিন শামসের গতিবিধি দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। তল্লাশিকালে তার নিকট থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট ৭টি পাসপোর্ট জব্দ করা হয়।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশের পর স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করি। এরপর তাকে জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, সাবেক এই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ডিবি কার্যালয়ে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই তাকে আদালতে সোপর্দ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ জন

১৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অবৈধভাবে ভারত যাওয়ার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি গ্রেপ্তার

আপডেট সময় ০১:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬