শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

আওয়ামীপন্থি আইনজীবীদের চেম্বার ভাংচুর

শেখ হাসিনা সরকারের পতনের একদিন আগে ঢাকার আদালতপাড়ায় বিএনপিপন্থি আইনজীবীদের চেম্বার ভাংচুরের জের ধরে এবার আওয়ামী লীগপন্থি আইনজীবীদের চেম্বার ভাংচুর করা হয়েছে।

ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি মিজানুর রহমান মামুন, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার শাহাদাত শাওন, বর্তমান সহ সভাপতি আবু তৈয়ব, দুদকের আইনজীবী মোশারররফ হোসেন কাজল, আইনমন্ত্রী আনিসুল হকের কনিষ্ঠ আইনজীবী শেখ বাহারুল ইসলাম বাহার সহ বশে কয়েকজনের চেম্বারে মঙ্গলবার সকালে এই ভাংচুর চালানো হয়।

এ ঘটনার জন্য তারা বিএনপিপন্থি কনিষ্ঠ আইনজীবীদের দায়ী করেছেন।

অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা বারের কার্যকরী পরিষদের গত নির্বাচনের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থি আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন, “আমি নিজ পেশাজীবীদের মধ্যে এই প্রতিশোধ নেওয়ার উদ্যোগকে সমর্থন করি না। ভাংচুর করা ঠিক হয়নি, অন্যায় হয়েছে।”

আর বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, “আমার চেম্বার, আব্দুল খালেক মিলন, মাসুদ সহ কয়েকজনের চেম্বার লাঠি, লোহার রড নিয়ে আওয়ামীপন্থি উশৃঙ্খল আইনজীবীরা গত রোববার ভেঙে দিয়েছিল। ওরাই ঘটনা শুরু করেছিল।”

এদিকে মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার) ভবনের সামনে, আওয়ামীপন্থি আইনজীবীদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে আগুন জ্বালিয়ে দিতে দেখা যায় বিএনপিপন্থি আইনজীবীদের।

চেম্বার ভাংচুরের পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত আওয়ামীপন্থি আইনজীবী পরিষদের দুয়েকজন নেতা-কর্মীকে দেখা গেলেও বেশিরভাগকে আদালতপাড়ায় দেখা যায়নি।

দুদকের অন্যতম আইনজীবী রফিকুল ইসলাম বেনু, আওয়ামী আইনজীবী পরিষদের মহিবুর রহমান আপেলকে আদালত প্রাঙ্গণ দিয়ে চেম্বারে প্রবেশ করতে দেখা যায়।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসলি আবদুল্লাহ আবুকে তার কার্যালয়ে পাওয়া যায়নি। অফিসের লেকজন বলেছেন, তিনি আদালতে আসেননি। আসবেন কিনা তারা জানেন না।

ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিশেষ প্রসিকিউটর আবু আবদুল্লাহ ভূঞাকে দেখা গেলেও কোনো পাবলিক প্রসিকিউটরকে আদালতপাড়ায় দেখা যায়নি।

আরো পড়ুন : লালমনিরহাটে পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ নেতার বাড়ি হতে ৬ লাশ উদ্ধার

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আওয়ামীপন্থি আইনজীবীদের চেম্বার ভাংচুর

আপডেট সময় ০১:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪