আ.লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ; দায় স্বীকার করলেন মেজর সাদিকের স্ত্রী

মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন। ফাইল ফটো

আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের বিষয়ে আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে। এসময় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন।

নথি থেকে জানা গেছে, গত ৭ আগস্ট ঢাকার সিএমএম আদালত সুমাইয়াকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

এজাহারে বলা হয়েছে, গত ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে ৩০০-৪০০ জন অংশ নেন। তারা সেখানে সরকারবিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন।

এ ঘটনায় ১৩ জুলাই ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মন্ডল সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ; মেজর সাদিকের স্ত্রী আটক

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আ.লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ; দায় স্বীকার করলেন মেজর সাদিকের স্ত্রী

আপডেট সময় ০৮:৪৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫