শিরোনাম :
পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান, ‘টার্গেট নয়’ বলল দুদক সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৮০ উপজেলায় প্রথম ধাপ ১২ নভেম্বর গত ২৪ ঘণ্টায় হামে আরও ৮ মৃত্যু সহ ছয় মাসে শিশু মৃত্যু ৯৩০ মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ ফিরবে আগের অবস্থায়: প্রধানমন্ত্রী উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ জন

উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাট’–এর সাবির-তানিম গ্রেপ্তার

উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাট’–এর সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন।  

মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার প্রসিকিউশন বিভাগের কর্মকর্তারা।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ জুলাই ভোরে রাজধানীর যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে সাবির ও তানিমকে আটক করা হয়। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে প্রথমে তিন দিনের এবং পরে আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে আবার আদালতে তোলা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে একই অভিযোগে গ্রেপ্তার হওয়া জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিতকেও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, ৯ জুলাই যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’–এর সক্রিয় সদস্য সন্দেহে তাহসীন ইসলামকে আটক করা হয়। পরদিন তাকেও ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, সাম্প্রতিক সময়ে উগ্রবাদী কার্যক্রমের অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান জোরদার করা হয়েছে। তবে মামলাটি এখনও তদন্তাধীন এবং আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ জন

১৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাট’–এর সাবির-তানিম গ্রেপ্তার

আপডেট সময় ০৮:২০:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬