শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

কাজে যোগ দিয়েছেন ডিএমপির কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেছেন, ‘ডিএমপির বিভিন্ন বিভাগের প্রধানসহ অনেক কর্মকর্তা কাজে যোগ দিয়েছেন। তাঁরা সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন। কারও কোনো সমস্যা রয়েছে কিনা, কেউ নিহত বা আহত হয়েছেন কিনা, কারও কোনো দাবি-দাওয়া আছে কিনা।’

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে মুঠোফোনে তিনি এ তথ্য জানিয়েছেন।

মো. ফারুক হোসেন বলেন, ‘আশা করছি ডিএমপির সব পুলিশ সদস্য দ্রুতই কাজে ফিরবেন। বিশেষ করে নতুন সরকারের শপথ হয়ে গেলে সব ধরনের জটিলতা ঠিক হয়ে যাবে বলে আমার বিশ্বাস। একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকের মধ্যে ভয় বিরাজ করছে। এই ভয় কাটাতে হবে। এর জন্য নাগরিক সমাজসহ সবাইকে সহযোগিতা করতে হবে।’

জনসংযোগ শাখার ডিসি আরও বলেন, ‘গত কয়েকদিন সারা দেশে পুলিশ সদস্যরা দৃশ্যত মাঠে নেই। এতে করে প্রত্যেকটি গ্রাম-বাংলায় মারামারি-হানাহানি ও ডাকাতিসহ নানান ধরনের অনাকাঙিক্ষত ঘটনা ঘটে চলেছে। পুলিশ এ সমাজের অপরিহার্য অংশ। পুলিশের কাজ অন্য কাউকে দিয়ে সম্ভব না।’

মো. ফারুক হোসেন বলেন, ‘এই যখন অবস্থা, তখন সবাইকে সহযোগিতা করতে হবে। এখন সাধারণ মানুষের উচিত হবে পুলিশকে নিরাপত্তা দেওয়া। কাজে যোগ দিতে সহায়তা করা। তাহলে এই পুলিশই সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারবে। পুলিশ এবং সাধারণ জনগণ একে অপরের সহযোগী হয়ে না উঠলে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। যা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না।’

এর আগে ডিএমপির জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে পুলিশের সকল সদস্যকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করেছেন আইজিপি। দেশের চলমান পরিস্থিতিতে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন আইজিপি।’

আরো পড়ুন : শেখ হাসিনার শেষ গন্তব্য কোথায়?

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কাজে যোগ দিয়েছেন ডিএমপির কর্মকর্তারা

আপডেট সময় ০২:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪