তোফায়েল আহমেদের বিচার শুরু

এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (৭ মে) ঢাকার বিভাগীয় বিশেষ জজ বেগম শামীমা আফরোজ এই আদেশ দেন।

মামলার অপর দুই আসামি হলেন— আনোয়ারুল ইসলাম ও মোশাররফ হোসেনের। এরমধ্যে মোশাররফ হোসেন আজ আদালতে হাজির ছিলেন।

আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন এনটিভি অনলাইনকে বলেন, তোফায়েল আহমেদ ও আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এই মামলায় আমরা অভিযোগ গঠনের শুনানির জন্য সময়ের আবেদন করেছিলাম। কিন্তু কোর্ট সময়ের আবেদন নাকচ করে গ্রেপ্তারি পরোয়না জারির আদেশ দেন। এছাড়া বিচারক আগামী ২২ জুন সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ নির্ধারণ করেছেন।

নথি থেকে জানা গেছে, ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তোফায়েল আহমেদ ও তার সহযোগীরা অবৈধভাবে অর্জিত এক কোটি ২৫ লাখ টাকা গোপন ও স্থানান্তর করেন।

অভিযোগে আরও বলা হয়, ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশাররফ হোসেনের সহযোগিতায় সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে ওই অর্থ স্থানান্তর ও উত্তোলন করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

তোফায়েল আহমেদের বিচার শুরু

আপডেট সময় ০৪:২৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬