শিরোনাম :
ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

রিজভীর পা ধরে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুলকে প্রত্যাহার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) ট্রাফিক মিরপুর বিভাগের (মিরপুর জোন) অধীনে নিয়োজিত সার্জেন্ট মো. আরিফুল ইসলামের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়—তিনি ইউনিফর্ম পরে কর্তব্যরত অবস্থায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করছেন।

শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

আদেশে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সার্জেন্ট আরিফুলকে ‘প্রশাসনিক কারণে’ তাৎক্ষণিকভাবে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার দুপুরের দিকে মিরপুরে সার্জেন্ট তার নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে। এরপর ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

এর আগে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাহিনীর সব সদস্যকে কঠোরভাবে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো পুলিশ কর্মকর্তার কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করা উচিত নয়। এ ছাড়া জনসাধারণের সঙ্গে যেকোনো ভুল বোঝাবুঝি এড়াতে পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

পদ ছেড়ে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রিজভীর পা ধরে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুলকে প্রত্যাহার

আপডেট সময় ১২:১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫