শিরোনাম :
আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর পেলের ব্রাজিলের বিশ্বরেকর্ড ভাঙল ডাচরা, সুইডেনকে ৫-১ গোলে ওড়াল নেদারল্যান্ডস আওয়ামী লীগের মূল টার্গেট কেন ড. ইউনূস? যাহের আলভীর কারাদণ্ড: মৃত্যুর আগে বন্ধুদের কী বলেছিলেন স্ত্রী ইকরা? মেসি কি আর্জেন্টিনার জার্সি ছেড়ে ব্রাজিলে খেলবেন? লুলার মন্তব্যে শোরগোল বিশ্বকাপ ২০২৬: প্রথম রাউন্ড শেষে নকআউটের দৌড়ে কারা এগিয়ে? রাত পোহালেই আলজেরিয়া বধের মিশন: বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের ইতিহাস কী বলছে? ঢাকার ভেতর আর থাকবে না দূরপাল্লার বাস: চার টার্মিনাল সরানোর মাস্টারপ্ল্যান, কোনটি যাচ্ছে কোথায়? মিরপুরে শেষ বলের নাটকীয়তা: বাংলাদেশকে ১ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয় দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

হিরো আলমকে মারধর, অভির জামিন নাকচ

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মারধরের মামলায় তার স্ত্রীর প্রেমিক ম্যাক্স অভির জামিন নাকচ করে দিয়েছেন আদালত। আজ রোববার (১২ অক্টোবর) ঢাকার এডিশনাল চিফ মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন আদালতের প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জাকির হোসেন। তিনি বলেন, আজ আদালতে ম্যাক্স অভি জামিন আবেদন করলে বিচারক সে আবেদন নাকচ করে দেন। এর আগে গত ৮ অক্টোবর ম্যাক্স অভিকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্টেট মো. জুয়েল রানা জামিন নাকচ করে দেন।

এদিকে, বাদী পক্ষের আইনজীবী শান্তা সাকসিনা বলেন, আজ আসামির পক্ষে খোরশেদ মিয়া আলম জামিনের শুনানি করেন। অপরদিকে বাদী পক্ষে জামিন নাকচের তীব্র বিরোধীতা করা হয়। শুনানি শেষে বিচারক আসামি ম্যাক্স অভির জামিন নাকচ করে দেন। ফলে আসামিকে কারাগারেই থাকতে হচ্ছে।

হিরো আলমের ওপর হামলার ঘটনায় গত ৬ অক্টোবর রাজধানীর বাড্ডা থানায় মামলা করা হয়। মামলায় এজাহারের চার নম্বর আসামি ম্যাক্স অভি ওরফে কামরুল ইসলাম রিয়াজকে হাতিরঝিল থানার পুলিশ গ্রেপ্তার করে। সেও হিরো আলমের মতো কনটেন্ট ক্রিয়েটর।

এ বিষয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম গণমাধ্যমে বলেন, ‘মিথিলা ও তার স্বামী আমাকে মারতে চায়। আবার ম্যাক্স অভিও আমাকে মারতে চায়। আমাকে মেরে ফেলতে পারলে সে রিয়া মনিকে বিয়ে করতে পারবে। এ রকম ভিডিও সোশ্যাল মিডিয়ায়ও আছে। তাই তাদের সবার নামে মামলা করেছি। পুলিশকে আরও তথ্য দেব, যেগুলো আমার কাছে আছে।’

মামলার নথি থেকে জানা গেছে, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজধানীর আফতাবনগরের এম ব্লকে একদল দুর্বৃত্ত হিরো আলমকে নির্মমভাবে পিটিয়ে ফেলে রেখে যায়। পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেলে কয়েকজন এসে আলমকে এলোপাথাড়ি পেটায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ জানিয়েছিল, অভিযোগ পেলে তারা যথাযথ ব্যবস্থা নেবে।

হিরো আলম অভিযোগে বলেন, এক ও চার নম্বর বিবাদীর নির্দেশে চার নম্বর বিবাদীসহ অজ্ঞাতনামা ছয়জন ব্যক্তি মোটরসাইকেলে আমার সামনে এসে পথরোধ করে। তারা আমাকে জোরপূর্বক পাশের কাশবনে নিয়ে যায় এবং চার নম্বর বিবাদী হত্যার উদ্দেশে লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। অজ্ঞাতনামা একজনের হাতে থাকা লোহার ধারাল স্কেল দিয়ে আঘাত করলে আঘাতটি আমার ডান হাতের কনুইতে লাগে। পরে গুরুতর রক্তাক্ত জখম হই। বিবাদীরা আমার সারা শরীরে এলোপাথাড়ি কিল, ঘুসি, লাথি ও চড়-থাপ্পড় মেরে জখম করে। আমার সঙ্গে থাকা অনর ব্র্যান্ডের একটি মোবাইল ফোন ভেঙে ফেলে। আমি চিৎকার করলে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়। পরে ওই স্থান থেকে চলে যায়।

এর আগে গত জুন মাসে হাতিরঝিলের একটি বাসায় রিয়া মনি ও ম্যাক্স অভি অবস্থান করছিলেন। ঘটনা জানার পর এলকাবাসীকে নিয়ে হিরো আলম সেখানে হাজির হন। এতে ক্ষুব্ধ হয়ে ম্যাক্স অভি তাকে পিটুনি দেয় বলে দাবি করেন আলম। এ ঘটনায় ২১ জুন হিরো আলম বাদী হয়ে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করলে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

বিএসবি’র বাশারের ৪২ কোটি টাকার সম্পদ ক্রোক

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হিরো আলমকে মারধর, অভির জামিন নাকচ

আপডেট সময় ০৯:১৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫