শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। মূল্যবান এ ধাতুটির ভাল মান বা ২২ ক্যারেটের দাম গ্রামপ্রতি বেড়েছে ১৩৮ টাকা। ঘোষিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম বেড়েছে এক হাজার ৬১০ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ ১৮ হাজার ৮৯১ টাকা।

আজ রোববার (৭ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৩০ জুন (রোববার) ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম কমেছিল এক হাজার ৭৩ টাকা। সেই সময় এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৭ হাজার ২৮২ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। আজ সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা আগামীকাল সোমবার (৮ জুলাই) থেকে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ১৮ হাজার ৮৯১ টাকায় বেচাকেনা হবে। পাশাপাশি আগামীকাল থেকে ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ১৩ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৭ হাজার ২৭৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ৮০ হাজার ৪২৩ টাকায় বেচাকেনা করা হবে।

আজ রোববার ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ১৭ হাজার ২৮২ টাকায় বেচাকেনা হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ১১ হাজার ৯৫১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৫ হাজার ৯৬০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৯ হাজার ৩৩৯ টাকায় বেচাকেনা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে ভরিপ্রতি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ২৮৩ টাকা।

আরো পড়ুন : বিমানে ‘টিকেট নেই কিন্তু আসন ফাঁকা’

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আবারও বাড়ল স্বর্ণের দাম

আপডেট সময় ০৮:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪