শিরোনাম :
আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর পেলের ব্রাজিলের বিশ্বরেকর্ড ভাঙল ডাচরা, সুইডেনকে ৫-১ গোলে ওড়াল নেদারল্যান্ডস আওয়ামী লীগের মূল টার্গেট কেন ড. ইউনূস? যাহের আলভীর কারাদণ্ড: মৃত্যুর আগে বন্ধুদের কী বলেছিলেন স্ত্রী ইকরা? মেসি কি আর্জেন্টিনার জার্সি ছেড়ে ব্রাজিলে খেলবেন? লুলার মন্তব্যে শোরগোল বিশ্বকাপ ২০২৬: প্রথম রাউন্ড শেষে নকআউটের দৌড়ে কারা এগিয়ে? রাত পোহালেই আলজেরিয়া বধের মিশন: বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের ইতিহাস কী বলছে? ঢাকার ভেতর আর থাকবে না দূরপাল্লার বাস: চার টার্মিনাল সরানোর মাস্টারপ্ল্যান, কোনটি যাচ্ছে কোথায়? মিরপুরে শেষ বলের নাটকীয়তা: বাংলাদেশকে ১ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয় দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

উল্লেখযোগ্য হারে কমেছে প্রবাসী আয়

বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স আসা উল্লেখযোগ্য হারে কমেছে। গত ১৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ৫৮ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার। আলোচিত সময়ে প্রতিদিন গড়ে এসেছে চার কোটি ২০ লাখ ডলার। অথচ, জুলাইয়ের প্রথম ১৩দিনে প্রবাসী আয় এসেছিল ৯৭ কোটি ৮৬ লাখ ডলার। সেই হিসেবে ওই প্রথম ১৩ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল সাত কোটি ৫২ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, জুলাই মাসের প্রথম ১৩দিনের যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল, সর্বশেষ ১৪ দিনে এসেছে তার চেয়ে ৩৯ দশমিক ৮৩ শতাংশ কম। আর এই আয় প্রতিদিন গড়ে তিন কোটি ৩২ লাখ ডলার করে কমেছে। এদিকে গত বছরের (২০২৩ সাল) ১ থেকে ২৪ জুলাই দেশে প্রবাসী আয় এসেছিল ১৫৮ কোটি ৬০ লাখ ডলার। সেই হিসেব চলতি বছরের (২০২৪ সাল) ১ থেকে ২৭ জুলাই একই সময়ে এসেছে ১৫৬ কোটি ৭৪ ডলার।

গত জুন মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় পেয়েছিল দেশ। এক মাস না যেতে তার উল্টো চিত্র দেখা গেছে। জুলাইয়ে পাঁচদিন (১৯ থেকে ২৩ জুলাই) ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকায় প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে কমেছে। প্রবাসী আয়ের এই নেতিবাচক প্রভাব দেশের রিজার্ভের ওপর চাপ তৈরি হবে, এমন আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে বিভিন্ন কৌশলে যেকোনো মূল্যে প্রবাসী আয় বাড়াতে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে নির্ধারিত রেটের চেয়ে বেশি দামে ডলার কিনতে মৌখিকভাবে নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ন্ত্রণ করতে সরকার গত ১৯ জুলাই রাত থেকে কারফিউ জারি করে। এর ফলে গত মঙ্গলবার (২৩ জুলাই) পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। এসময় ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকের অনলাইন লেনদেন পুরো বন্ধ ছিল। দীর্ঘ বন্ধের পর গত ২৪ জুলাই থেকে ব্যাংকের কার্যক্রম চালু হয়। অবশ্য সেইদিন ব্যাংকের লেনদেন চলে চার ঘণ্টা (বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত)। ব্যাংক কার্যক্রম বন্ধ থাকায় পাঁচদিন (১৯ থেকে ২৩ জুলাই) ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাসী আয় আসা সম্ভব ছিল না। এতে সর্বশেষ ১৪ দিনে প্রবাসী আয়ে ভাটা পড়ে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন মাসে প্রবাসী আয় এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। প্রবাসী আয় ফেব্রুয়ারিতে ২১৬ কো‌টি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, মার্চে ১৯৯ কো‌টি ৭০ লাখ ৭০ হাজার ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার এবং মেতে ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার এসেছে।

আরো পড়ুন : মোংলা বন্দরে প্রথমবার ‘রসুন’ আমদানি

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

উল্লেখযোগ্য হারে কমেছে প্রবাসী আয়

আপডেট সময় ০৭:৫১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪