শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

জুলাইয়ের প্রথম ১৩দিনে প্রবাসী আয় প্রায় ৯৮ কোটি ডলার

চলতি জুলাই মাসের প্রথম ১৩দিনে (১ থেকে ১৩ জুলাই) প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশে এসেছে ৯৭ কোটি ৮৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। আজ রোববার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাই মাসের প্রথম ১৩ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৭৮ কোটি ৮৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে পাঁচ কোটি চার লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে প্রথম ১৩ দিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় ২৯ কোটি ৯০ লাখ ১০ হাজার ডলার এসেছে। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ছয় কোটি ৪৭ লাখ ৫০ হাজার ডলার। এরপর ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার। এ ছাড়া প্রবাসী আয় রূপালী ব্যাংকের মাধ্যমে পাঁচ কোটি ২০ লাখ ডলার, বাংলাদেশ কৃষি ব্যাংকের পাঁচ কোটি চার লাখ ৭০ হাজার ডলার এবং জনতা ব্যাংকের চার কোটি ৪৭ লাখ ৬০ হাজার ডলার এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। ফেব্রুয়ারিতে আসে ২১৬ কো‌টি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, মার্চে ১৯৯ কো‌টি ৭০ লাখ ৭০ হাজার ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার, মেতে ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার এবং জুনে ২৫৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার এসেছে। আগের বছরের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার, নভেম্বরে ১৯৩ কোটি ৪০ হাজার ডলার, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার এবং জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

আরো পড়ুন : প্রশ্নপত্র ফাঁস করে বিসিএসে যোগদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : শেখ হাসিনা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জুলাইয়ের প্রথম ১৩দিনে প্রবাসী আয় প্রায় ৯৮ কোটি ডলার

আপডেট সময় ০৮:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪