শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা সোনালী ব্যাংকের

পরিচালন মুনাফা লাভে পূর্বের সকল রেকর্ড ভেঙেছে সোনালী ব্যাংক পিএলসি। ২০২৪ সাল শেষে ব্যাংকটি পরিচালন মুনাফা লাভ করেছে ৫ হাজার ৬৩৪ কোটি টাকা। যা বিগত বছরের চেয়ে ১ হাজার ৭৮৮ কোটি টাকা বেশি। ২০২৩ সাল শেষে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফার পরিমাণ ছিলো ৩ হাজার ৮৪৬ কোটি টাকা। রেকর্ড মুনাফার পাশাপাশি ব্যাংকটির আমানতের পরিমাণও বৃদ্ধি পেয়ে ১ লক্ষ ৬৪ হাজার ৯৬০ কোটি টাকা হয়েছে, যা গত বছরের চেয়ে ১৪ হাজার ৩৪২ কোটি টাকা বেশি।

২০২৪ সাল শেষে ব্যাংকের নেট ইন্টারেস্ট ইনকামের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে ১ হাজার ৪২৫ কোটি টাকা। যা গত বছরের চেয়ে ৯৪৯ কোটি টাকা বেশি। ২০২৩ সাল শেষে নেট ইন্টারেস্ট ইনকাম ছিলো ৪৭৬ কোটি টাকা। ২০২৩ সালের তুলনায় শ্রেণিকৃত ঋণ ৩.৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ২০২৩ সালের তুলনায় বিতরণকৃত ঋণের পরিমাণ কমেছে ১ হাজার ৬২৪ কোটি টাকা।

২ জানুয়ারি, বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে বিগত বছরের অর্জন সম্পর্কে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। এসময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দসহ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা সোনালী ব্যাংকের

আপডেট সময় ০৫:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫