শিরোনাম :
স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখলচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আবর্জনা মুক্ত দেশ গড়তে সহযোগিতা প্রত্যাশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা বেনজীর আহমেদের জামিন বাতিলের প্রক্রিয়া শুরু বেনজীরকে ফেরাতে সরকারের প্রক্রিয়া শুরু, জানালেন উপদেষ্টা ঢাকার চারপাশের নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশ ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, কার্যকর আজ সন্ধ্যা থে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

ইমরান খান ও বিলাওয়াল ভুট্টোর এক্স অ্যাকাউন্ট ব্লক করল ভারত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারি। ছবি : এএফপি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এমন পদক্ষেপ নিল দেশটি।

আজ সোমবার (৫ মে) এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, ভারতের ভেতরে কেউ এই দুই নেতার এক্স প্রোফাইলে ঢুকতে গেলে সেখানে দেখা যাচ্ছে-‘আইনি নির্দেশনার কারণে এই অ্যাকাউন্ট ভারতে বন্ধ করা হয়েছে।’

ভারতের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে পিপিপি। বিলাওয়াল হাউসের গণমাধ্যম সেলের এক বিবৃতিতে বলা হয়েছে, বিলাওয়াল ভুট্টো-জারদারির বক্তব্যে আতঙ্কিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মাধ্যমে এটিই প্রমাণ হয় ভারত গণতান্ত্রিক দেশ নয় এবং তাদের প্রধানমন্ত্রী ভীতু ব্যক্তি।

উল্লেখ্য, বিতর্কিত কাশ্মীর ভূখণ্ডের ভারতীয় অংশে সম্প্রতি এক বন্দুক হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে ভারত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যেই তার সেনাবাহিনীকে এর সমুচিত জবাব দেওয়ার জন্য ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও তাদের প্রতিবেশীর দিক থেকে সম্ভাব্য যেকোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে। দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইমরান খান ও বিলাওয়াল ভুট্টোর এক্স অ্যাকাউন্ট ব্লক করল ভারত

আপডেট সময় ১১:১৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫